সোমবার, ৩ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি ওসিসহ আহত ৩, গ্রেফতার ১

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের সাথে গোলাগুলির ঘটনায় আহত হয়েছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসিসহ ৩ পুলিশ সদস্য। 

মঙ্গলবার (৫ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের আজিমপুর মহিষের বাম এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) আবুল ফয়েজ জুয়েল ও কনস্টেবল মো. জিয়া। আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

এ সময় ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র (এলজি) ও ৫ রাউন্ড গুলিসহ মো. কামাল ওরফে মদন কামাল নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

কামালের বাড়ি উপজেলার সরফভাটা ইউনিয়নে।

পুলিশ সূত্রে জানা গেছে, পদুয়া ইউনিয়নের আজিমপুর মহিষের বাম এলাকায় বিভিন্ন মামলার অন্তত ৮ থেকে ১০ আসামি অবস্থান করছিলেন। এসব আসামিরা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। 

গতকাল রাতে সন্ত্রাসীদের অবস্থান জানতে পেরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি জানতে পেরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে আহত হন ওসিসহ তিন পুলিশ সদস্য। এসময় পুলিশ কামাল নামের ওই সন্ত্রাসীদের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে গেছে বলে জানা গেছে। 

এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুল ইসলাম বলেন, “গতকালের অভিযানে ২টি অস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী কামালকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে আমি’সহ ১জন এসআই ও ১জন পুলিশ কনস্টেবল আহত হয়েছে। এ ঘটনায় অস্ত্র মামলা, পুলিশের ওপর আক্রমণ ও ডাকাতি মামলাসহ মোট ৩টি মামলা দায়ের করা হবে”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...