শনিবার, ৮ আগস্ট ২০২৬

আনোয়ারায় খাসজমি উদ্ধারে প্রশাসনের অভিযান

মোহাম্মদ রিয়াদ হোসেন :

আনোয়ারা উপজেলায় অবৈধভাবে দখলকৃত বিপুল পরিমাণ সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষ্যে সারাদেশব্যাপী সরকারি খাসজমি দখলমুক্তকরণ অভিযানের অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

সূত্র জানায়, আনোয়ারা সদর এবং বারখাইন ইউনিয়নের বিএস ২৬ দাগে মোট ৩.১৪০০ একরের খাল শ্রেণীর জমিতে ধানপুরা মৌজায় ১.৫৭০০ একর এবং শিলাইগড়া মৌজায় ১.৫৭০০ একর জমি রয়েছে। স্থানীয় কিছু প্রভাবশালী মহল শিলাইগড়া মৌজায় ১.৫৭০০ একর জমিতে বিরাট অংশ মাটি ফেলে অবৈধভাবে দখল করে বিক্রি করার পায়তারা করছেন বলে খবর পাওয়া যায়। পরবর্তীতে এই অভিযানের মাধ্যমে দখলকৃত এসব খাস জমি উদ্ধার করে লাল পতাকা উড্ডয়ন করে দখল নিশ্চিত করা হয় এবং জনসাধারণের উদ্দেশ্যে উপজেলা প্রশাসন নোটিশ টাঙ্গিয়ে দেয়।

খাস জমি উদ্ধারের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জনাব মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আনোয়ারা উপজেলার ৮১টি মৌজার খাস ও অর্পিত সম্পত্তি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। কোথাও গড়মিল হলেই উদ্ধার অভিযানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, কোথাও খাস জমি বেদখল হয়ে থাকলে উপজেলা ভূমি অফিসে সচিত্র তথ্য প্রদান করুন। উপজেলা প্রশাসন সরকারি জমি উদ্ধারে কঠোর ভূমিকা পালন করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...