শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শপথ নিলেন কুমিল্লা সিটির মেয়র ও কাউন্সিলররা

নিজস্ব প্রতিবেদক

শপথ নিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত ও কাউন্সিলররা।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী।

এরপর কুসিকের ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

এসময় প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের দেশ ও মানুষের জন্য কাজ করে যাওয়ার নির্দেশনা দেন। করোনা মোকাবিলায় দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এদিকে গত ২৩ জুন বাংলাদেশ নির্বাচন কমিশন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। গেজেটে মেয়র আরফানুল হক রিফাত ছাড়াও ৯ জন সংরক্ষিত কাউন্সিলর এবং ২৭ জন সাধারণ কাউন্সিলরের নামের তালিকা প্রকাশ করা হয়।

এর আগে গত ১৫ জুন এই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক (রিফাত) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল হকের (সাক্কু) চেয়ে ৩৪৩ ভোট বেশি পেয়েছেন তিনি। ১০৫টি কেন্দ্রে ভোট পড়েছে ৫৮.৭৪ শতাংশ।

ইসির ঘোষিত ফল অনুযায়ী, নৌকা প্রতীকে ভোট পড়েছে ৫০,৩১০, নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘড়ি পেয়েছে ৪৯, ৯৬৭ ভোট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...