শনিবার, ৮ আগস্ট ২০২৬

বান্দরবানে অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান জেলার বান্দরবান- কেরানিহাট সড়কের সুয়ালক ইউনিয়ন পরিষদের নিকটবর্তি পার্বত্য জেলা পরিষদের টোল পয়েন্টে অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ করে সবজি পরিবহন চালকরা।

সোমবার (৪ই জুলাই ) সন্ধ্যা ৭ টায় অতিরিক্ত টোল  আদায় করাকে কেন্দ্র করে টোল আদায়কারী ও সবজি পরিবহন চালকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সবজি পরিবহনকারী ট্রাক চালকরা তাদের গাড়ি সড়কের উপর রেখে দেয় এতে প্রায় ২ কিলোমিটার সড়কে ৩ ঘন্টা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

যানজটের ফলে ভোগান্তির সম্মুখীন হয় জেলা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার গাড়ি এবং জরুরি রোগি পরিবহনের এম্বুলেন্স।পরে ঘটনা স্থলে পুলিশ এসে রাত ১০ টায় রাস্তায় স্বাভাবিক যানচলাচল নিশ্চিত করে।

সরজমিনে দেখা যায় , ২০২২-২৩ অর্থবছরে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন টোল পয়েন্ট সমূহে জেলা হতে রপ্তানীযোগ্য বিভিন্ন দ্রব্যাদির উপর নির্ধারিত হারে টোল আদায়ের তালিকা প্রনয়ন করা আছে,নিয়মানুযায়ী টোল পয়েন্ট ইজারা গ্রহিতা জেলা পরিষদ হতে প্রদত্ত নির্ধারিত তালিকা অনুযায়ি টোল আদায় করবে কিন্তু বাস্তবতায় দেখা যায় এর ভিন্ন রূপ।

অবরোধকারী সবজি ড্রাইভারদের এক প্রতিনিধি মোঃ হানিফ এর সাথে কথা বললে তিনি জানান, বিগত সময়ে প্রতিটি গাড়িতে নির্ধারিত টোলের বাইরে ৫০০-১০০০ টাকা বাড়তি টোল তারা দিয়ে আসছে বিষয়টি কথিত থাকলেও এর বিপরীতে দেয়া হয়না মূল চালন বা রশিদ ,বর্তমানে যারা টোল পয়েন্টের দায়িত্বে আছেন তারা অনেক সময় বাড়তি টাকার জন্য হেনস্থাও করে।

এদিকে টোল পয়েন্টের দায়িত্বে থাকা কর্মচারী আতিক জানায় সে এ বিষয়ে কিছুই বলতে পারবে না এটা মালিক কর্তৃপক্ষ জানবে।

উদ্বুত পরিস্থিতিতে টোল পয়েন্ট ইজারাগ্রহিতা কর্তৃপক্ষের কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায় নি,এবং তাদের মোবাইলে কল করলেও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

এ বিষয়ে পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা(প্রশাসন) মো.আব্দুল্লা আল মামুন বলেন,  জেলা পরিষদের প্রদত্ত টোল চার্টের বাইরে বাড়তি টোল আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধের বিষয়টি আমি শুনেছি,আমাদের কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে আমরা খুব দ্রুত নিরপক্ষ একটি তদন্ত টিম গঠন করে এ বিষয়ে ব্যাবস্থা গ্রহণ করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...