রবিবার, ১৭ মে ২০২৬

আনোয়ারায় এক রাতে ৬ গরু চুরি

মোহাম্মদ রিয়াদ হোসেন :

আনোয়ারায় একই রাতে তিন পরিবারের ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। 

সোমবার (৪ জুলাই) ভোর রাতে পৃথক এই চুরির ঘটনা ঘটে। 

জানা যায়, উপজেলার ১০ নং হাইলধর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউসুফ আলী মেম্বারের বাড়ির মোহাম্মদ আনোয়ারের ৩ টি, একই ইউনিয়নের ঐ এলাকার মোঃ জাহাঙ্গীরের ২ টি ও আনোয়ারা সদর ইউনিয়নের বিলপুর ৯নং ওয়ার্ডের সোলাইমানের নতুন বাড়িতে মোহাম্মদ রফিক উদ্দিনের ১টি গরু নিয়ে যায় চোরেরা।

ক্ষতিগ্রস্তরা জানান, প্রতিদিনের ন্যায় রাতে গোয়ালঘরে গরু রেখে দরজায় তালাবদ্ধ করে ঘুমিয়ে যান। সকালে গোয়াল ঘরের তালা ভাঙ্গা দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। চুরি হওয়া গরু ৬টির আনুমানিক মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা।

বিলপুর গ্রামের মোহাম্মদ রফিক উদ্দিন বলেন, প্রতিদিনের ন্যায় গত রাতে ও গোয়ালঘরের তালাবদ্ধ করে ঘুমাতে যাই। ভোর রাতে হঠাৎ তাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে গরু চুরি করে নিয়ে যায়। চোরের দল যাওয়ার সময় তাদের ভাইদের ঘরের দরজাও বাইরে থেকে বন্ধ করে দেয়া হয়।

এই বিষয়ে আনোয়ারা থানার ডিউটি অফিসার এস আই ইব্রাহিম খলিল বলেন,চুরির ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

আরও পড়ুন

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ৩০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিের চুড়ান্ত পর্ব আগামী ৮ জুন...

ঘুমধুমে চোলাই মদের কারখানা, প্রতিদিন পাচার শতাধিক লিটার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দেশীয় তৈরি চোলাই মদের উৎপাদন ও পাচার উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, একসময় সীমিত আকারে উপজাতিদের...