বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বাঁশখালীতে ট্রাকের চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামের বাঁশখালীতে ইটবোঝাই ডাম্পার ট্রাক চাপায় মোহাম্মদ তারেকুল ইসলাম (৭) নামে ৩য় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (২ জুলাই) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বশির উল্লাহ্ মিয়াজী বাজারের দক্ষিণে পশ্চিম বাঁশখালা গ্রামের অভ্যন্তরীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারেকুল ইসলাম বাহারছড়া ইউনিয়নের মেহের বাপের বাড়ির ৪ নম্বর ওয়ার্ড বাঁশখালা গ্রামের মো. নাছির উদ্দিনের ছেলে এবং পশ্চিম বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার পিতা একজন সিএনজি চালক।

স্থানীয়রা জানায়, বাহারছড়ার ইউনিয়নের পশ্চিম বাঁশখালা গ্রামের অভ্যন্তরীণ সড়কের কাজে নিয়োজিত ইটবোঝাই ডাম্পারটি দক্ষিণ দিক থেকে দ্রুত গতিতে এসে শিশু তারেকের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মারা যায় সে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, শিশুটি বাড়ির সামনে দিয়ে সড়ক পথে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তার লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক...

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ...

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

আরও পড়ুন

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক শিশু নিহত ও তাঁর মা রুজিনা বেগম (৪১) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায়...

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...