রবিবার, ৯ আগস্ট ২০২৬

টেকনাফে এক কেজি আইস ও ৫০ হাজার ইয়াবাসহ পাচারকারী গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার পিস ইয়াবা বড়িসহ মো. ফারুক (৩০) নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি। এ সময় জব্দকরা হয়েছে পাচারকাজে ব্যবহৃত একটি নৌকা।

শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় উনচিপ্রাং নাফনদী সংলগ্ন আন নুরের চিংড়ি ঘের এলাকা থেকে এসব মাদকসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের উনচিপ্রাং এলাকার নুর আহমদের ছেলে ফারুক (৩৫)।

তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে নাফনদী সংলগ্ন আন নূরের ঘের এলাকা অবস্থান করে বিজিবি জওয়ানরা। সন্ধ্যায় মিয়ানমার হতে একটি হস্ত চালিত নৌকা বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে টহলদল ধাওয়া করে। এ সময় এক ব্যক্তি নৌকা হতে লাফিয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে নৌকার পাটাতনের নিচ হতে ৩০ হাজার ও বেড়িবাধের মাটির নিচ হতে ২০ হাজার ইয়াবা ও ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ নৌকাটি জব্দ করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে ধৃত আসামীকে জব্দকৃত মাদকসহ টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...