বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ফুলগাজীতে আ.লীগ-বিএনপি মুখোমুখি , ১৪৪ ধারা জারি

উপজেলা প্রতিনিধি :

ফেনীর ফুলগাজী উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির ত্রাণ কর্মসূচি নিয়ে উত্তেজনা ছড়ানোর পর ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার স্বাক্ষরিত আদেশে বলা হয়, শনিবার (২ জুলাই) ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফুলগাজী উপজেলায় ১৪৪ ধারা জারি থাকবে। শুক্রবার রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা বিএনপি ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল বিকেলে ত্রাণ বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ ঘটে। যার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন আহত হন। উভয় দলের একই সময় একই স্থানে ত্রাণ বিতরণের কর্মসূচি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওই স্থানে আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় আজ ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হলো।

প্রথমে শুধু দৌলতপুর গ্রামে ১৪৪ ধারা জারি করা হলেও পরবর্তী সময় তা পুরো উপজেলায় সম্প্রসারণ করা হয়।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার বলেন, কেউ ১৪৪ ধারা ভঙ্গ করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের...

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আরও পড়ুন

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও...