শনিবার, ১৬ মে ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে নগদ টাকা ও ইয়াবাসহ নারী গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

উখিয়ার ৭ নং রোহিঙ্গা ক্যাম্পে  অভিযান চালিয়ে মাদক ব্যবসার নগদ ৮ লাখ টাকা ও ৩ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএনের সদস্যরা। 

বৃহস্পতিবার রাতে উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ ওয়ার্ড-৯, রোহিঙ্গা ক্যাম্প-০৭,ব্লক ডি/১ এর আসামীর বসত ঘরে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ বেগমকে গ্রেফতার করে।

আটক রোহিঙ্গা নারী হলেন,৭ নং ক্যাম্পের ১/ডি-ব্লকের মৃত সুলতানের মেয়ে বেগম(৪২)।

১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ ওয়ার্ড নং-০৯ রোহিঙ্গা ক্যাম্প-০৭ এর ব্লক ডি/১ এ বেগমের বসত ঘরে অভিযান চালিয়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি করে বসত ঘরে অবস্থিত টাংকের ভিতর থেকে ১৫ টি বায়ু রোধক নীল রঙের পলি প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ৮ লক্ষ নগদ টাকা উদ্ধার পূর্বক জব্দমূলে জব্দ করেন।

উল্লেখ্য যে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ নং আসামী বেগমের ছোট ভাই ইলিয়াস (২২)কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির...

ঘুমধুমে চোলাই মদের কারখানা, প্রতিদিন পাচার শতাধিক লিটার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দেশীয় তৈরি চোলাই...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন রোববার

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগংয়ের ৫১তম সভাপতি আকিব, সেক্রেটারি মাহি

রোটারির যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এর ২০২৬-২৭...

মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করবো: প্রধানমন্ত্রী

নারী শিক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশনেত্রী খালেদা...

আরও পড়ুন

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে একটি বিশেষ সামরিক অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর এক কালেক্টরসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও...

ঈদগাঁওতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত

বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে উদযাপিত হয়েছে কক্সবাজারের ঈদগাঁও ব্লাড ব্যাংক ও ঈদগাঁও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ প্রতিষ্ঠাবার্ষিকী।১৫ মে শুক্রবার স্থানীয় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...