দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে মোট ৯ হাজার মিটার চর ঘেরা জাল জব্দ করেছে নৌ-পুলিশ।
শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টা থেকে ৯টার অভিযানে হালদা নদীর নোয়াপাড়ার ছায়ারচর কচুখাইন এলাকা থেকে এই জালগুলো জব্দ করা হয়েছে।
সদরঘাট নৌ থানার ওসি এ বি এম মিজানুর রহমান বলেন, সকাল ৭টা থেকে তিনঘণ্টার অভিযানে নৌ-পুলিশ ১ হাজার মিটারের মোট নয়টি চর ঘেরা জাল জব্দ করে। হালদা নদীর মাছ রক্ষার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
