শুক্রবার, ১ মে ২০২৬

শুরু হয়েছে ট্রেনের আগাম টিকেট বিক্রি, উপচে পড়া ভিড়

চট্টগ্রাম নিউজ ডটকম

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই সেই চিরচেনা লম্বা লাইন আর ভোগান্তির দৃশ্য চোখে পড়েছে কমলাপুর রেল স্টেশনে।

আজ শুক্রবার (১ জুলাই) সকাল দশটায় লাইনে দাঁড়ানো টিকিট প্রত্যাশীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে অপেক্ষা করেও অনেকে টিকিট পাননি।

এদিন সকাল ৮টা থেকে একই সঙ্গে কাউন্টার ও অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিন দেয়া হচ্ছে ৫ জুলাইয়ের টিকিট।

টিকিটের জন্য লাইনে দাঁড়ানো এক ব্যক্তি বলেন, ‘রাত আটটায় এসেছি আমি। গতকাল রাত আটটায়। লাইনে দাঁড়ানোর জন্য। এখন সকাল দশটা বাজে। পেলাম না।’

আরেক জন বলেন, ‘আমিও এসেছি রাত আটায়। এখানে আবার সিরিয়াল দিতে হয়। তো সিরিয়াল নম্বর পাইছি ১১৩। এরপর লাইনে দাঁড়ানোর জন্য উঠছি রাত তিনটায়। তখন কিছু লোক ছিল না। এবার সিরিয়াল পাইছি ৭৯। টিকিট সকাল আটটা থেকে দেয়া শুরু করছে। আমি এখনো পাইনি।’

বয়স্ক ওই ব্যক্তির অভিযোগ, ‘এর মধ্যে সিন্ডিকেট গ্রুপ আছে। একসঙ্গে পাঁচজন দাঁড়াইছে। কিছুক্ষণ পরপর একটা একটা করে লোক ঢুকাচ্ছে।’

‘এখান থেকে কেউ সরতেছে না। টিকিট পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ ধরে পিছনে দাঁড়াই রইছি।’

এবারই প্রথম ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের জন্য গাজীপুরের জয়দেবপুর থেকে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ঈদ স্পেশাল নামে এই ট্রেন পঞ্চগড় পর্যন্ত চলাচল করবে।

উল্লেখ, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় হিজরি ১৪৪৩ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ১০ জুলাই রোববার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবস পালিত

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে...

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে...

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

আরও পড়ুন

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।শুক্রবার (১ মে) সকাল থেকেই নগরীর নন্দনকানন বৌদ্ধ...

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল হক (৬৩) নামের এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...