বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

হলি আর্টিসানে নিহতদের স্মরণে ৪ রাষ্ট্রদূতের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানের হলি আর্টিসান বেকারি হামলার ষষ্ঠবার্ষিকীতে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চার দেশের রাষ্ট্রদূত।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় গুলশানের ৭৯ নম্বর সড়কের পাঁচ নম্বর প্লটের ওই ভবনের সামনে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি, ইতালির রাষ্ট্রদূত ইনরিকো নুনজিয়াতা, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস এবং ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

শ্রদ্ধা নিবেদন শেষে জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, “হামলায় আমাদের দেশের সাতজন নাগরিক মারা গেছেন। তারা ঢাকা মেট্রো লাইন-১ প্রজেক্টে কাজ করতেন। আমরা তাদের ভুলব না। ওইদিনের ঘটনাও ভুলব না।”

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, “বাংলাদেশের বন্ধু হিসেবে আমরা এ ঘটনায় খুবই ব্যথিত। আমাদের উচিত যৌথভাবে এসব ঘটনা মোকাবিলা করা যাতে এর পুনরাবৃত্তি না ঘটে।”

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, “ভবনটিতে এর মালিক বসবাস করছেন। তারা চান না এখানে বিশৃঙ্খলা হোক। তবু কেউ আসলে পুলিশের সঙ্গে কথা বলে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।”

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই ওই জঙ্গি হামলায় দেশি-বিদেশি ২২ জন নিহত হয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী দল জামায়াতে ইসলামীর এমপি সাতক্ষীরা-৩ আসনের হাফেজ রবিউল বাশার।বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি অসুস্থ হয়ে...

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা যেমন হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করা ঠিক তেমনই।...