সোমবার, ২৭ জুলাই ২০২৬

পদ্মা সেতুতে প্রাচীন মূর্তিসহ কলকাতা থেকে আসা বাসযাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রাচীন মূর্তিসহ পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা টোল প্লাজার সামনে থেকে জসিম উদ্দিন (৫৫) নামের এক বাসযাত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে বেশ কিছু প্রাচীন নিদর্শনও জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে ভারতের কলকাতা থেকে আসা গ্রীন লাইন পরিবহনের একটি বাস থেকে এসব মালামাল উদ্ধার করে পদ্মা সেতু দক্ষিণ থানার টহলরত পুলিশ। আটক জসিমের বাড়ি ভোলার চরফ্যাশনে। তিনি ওই প্রাচীন মূর্তি নিয়ে কলকাতা থেকে ঢাকায় যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশ্রাফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলকাতা থেকে ছেড়ে আসা গ্রীন লাইনের একটি বাসে অভিযান চালানো হয়। বাসের যাত্রী জসিম উদ্দিনের কাছ থেকে শত বছরের পুরোনো অনেক মূল্যবান তিনটি সিংহের মূর্তি, কারুকাজ করা একটি কলস, বিভিন্ন ধরনের পুরাকীর্তি ও দুটি ভিডিও ক্যামেরা উদ্ধার করা হয়। এসব মূল্যবান পুরাকীর্তি পরিবহনের অভিযোগে জসিম উদ্দিনকে আটক করা হয়েছে। অবৈধভাবে আনা এসব পণ্যের কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি জসিম। পরে উদ্ধার করা সব মালামাল পদ্মা সেতু দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সুপার আরও বলেন, মূর্তিগুলো কষ্টিপাথরের হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অধিকতর পরীক্ষা শেষেই মূর্তিগুলো সম্পর্কে পরিষ্কারভাবে জানা যাবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, জসিম উদ্দিনের পাসপোর্ট ও ভিসায় ঠিকানা রয়েছে ভোলার চরফ্যাশন। অবৈধভাবে প্রাচীন স্থাপত্য ও মূর্তি পাচারের অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হবে। বিষয়টির তদন্তকাজ শুরু করেছে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

পদ্মা সেতুর ঋণের ৫ম-৬ষ্ঠ কিস্তি পরিশোধ

পদ্মা সেতু প্রকল্পের জন্য নেয়া ঋণের ৫ম ও ৬ষ্ঠ কিস্তির টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেতু বিভাগের সচিব...

ট্রেনে চড়ে পদ্মা পাড়ি দিলেন প্রধানমন্ত্রী

পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে টিকিট কেটে ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১০ অক্টোবর) ১২টা ৫৫ মিনিটের দিকে মাওয়া স্টেশন থেকে...

আগামীকাল পদ্মা রেল সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (১০ অক্টোবর) পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ট্রেন চালাচলের প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ। ফলে...

শেখ হাসিনার দুরদর্শী পরিকল্পনা আর সাহসের মূর্ত প্রকাশ পদ্মা সেতু

১০ অক্টোবর পদ্মা সেতুর লিংক প্রকল্পের ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার মানুষ সরাসরি ঢাকার সঙ্গে কানেক্টেড...