বুধবার, ২৬ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দরবেশ হাট এলাকায় গলায় ফাঁস দিয়ে রিদুয়ানুল ইসলাম (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

আজ বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

আত্মহননকারী রিদুয়ান উপজেলা সদর ইউনিয়নের দরবেশহাট ৪ নম্বর ওয়ার্ডের শাহপীরপাড়ার মৃত মোস্তাক আহমদের পুত্র।

নিহতের মা আয়েশা আকতার বলেন, বুধবার রাতে রিদুয়ান রাতের খাবার খেয়ে প্রতিদিনের মত ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না ওঠাতে তাকে ডাকতে গিয়ে রুমের ভেতর ঢুকে দেখি বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে শাড়ি পেচিয়ে ঝুলছে রিদুয়ান। পরে লোহাগাড়া থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

তবে স্থানীয়রা জানায়, কয়েক মাস আগে রিদুয়ান বিয়ে করলেও বিয়ের কয়েকদিন পরেই স্ত্রী বাপের বাড়িতে চলে যায়, আর ফিরে আসেনি। তাদের ধারণা, পারিবারিক ও মানসিক অশান্তিতে ভোগে রিদুয়ান আত্মহত্যা করতে পারে।

লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, আত্মহত্যা করার খবর পেয়ে পুলিশের একটি টিম মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষ করেন। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...