শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মার্কোস জুনিয়র

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। দেশটির রাজধানী ম্যানিলাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।

ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের শপথ গ্রহণের মধ্য দিয়ে রদ্রিগো দুতার্তে শাসন আমলের অবসান ঘটলো। দুর্তাতে মাদক ও মাদক কারবারিদের দমনে কঠোর অবস্থান নিয়ে বিশ্বব্যপী আলোচিত সমালোচিত হয়েছিলেন।

গত মাসে ফিলিপাইনে অনিুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।

বৃহস্পতিবার (৩০ জুন) বিবিসি জানায়, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ন্যাশনাল মিউজিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র শপথ গ্রহণ করেন। একই সময় ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মেয়ে সারা দুতার্তে।

শপথ গ্রহণের পর দেওয়া প্রথম ভাষণে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ফিলিপাইনের গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী ম্যান্ডেট দেওয়ায় দেশবাসীর প্রতি ধন্যবাদ জানান।

৬৪ বছর বয়সী এই নেতা এমন একটি সময়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন যখন ফিলিপাইন করোনা মহামারির প্রভাব কাটিয়ে উঠার চেষ্টায় রয়েছে। এছাড়া দেশটির আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান ঋণে জর্জরিত।

ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের বাবা ফার্দিনান্দ ছিলেন ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক। তার মা ইমেলদা মার্কোস কুখ্যাতি কুড়িয়েছিলেন জুতার বিশাল সংগ্রহের জন্য। ১৯৮৬ সালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ফার্দিনান্দ।

সূত্র: বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটির নেতৃত্বে আলমগীর নূরের সমর্থন কামনা

হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি ও নন্দন ফার্মার...

মিরসরাইয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামিসহ গ্রেফতার-২

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় প্রধান...

আরও পড়ুন

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার প্রধান আসামি আবু তৈয়ব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪...

মিরসরাইয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামিসহ গ্রেফতার-২

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় প্রধান আসামি তোফাজ্জল হোসেনসহ তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।বুধবার দুপুরে ফেনীর মহিপাল...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, রামুতে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

​কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।আজ বৃহস্পতিবার সকালে উপজেলার...

লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (২১) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬ইং) দুপুর...