রবিবার, ৯ আগস্ট ২০২৬

পাহাড়ে সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। আজ বুধবার (২৯ জুন) সকাল ১১টায় খাগড়াছড়ি শহরের টাউনহল মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

তার আগে সকাল দশটায় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে খাগড়াছড়ি বন বিভাগের আয়োজনে বর্নাঢ্য র্যালী বের করে।

র্যালী শাপলা চত্বর এলাকা ঘুরে টাউনহল মাঠে এসে শেষ হয়। টাউনহলে এসে বেলুন উড়িয়ে মেলা শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে আলোচনাসভা অনুষ্টিত হয়।

বক্তারা বলেন, বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না, মাটি ক্ষয় রোধ করে। বৃক্ষ অক্সিজেন সরবারহ করে আমাদের প্রাণ বাঁচিয়ে রাখে। আবহাওয়া নিয়ন্ত্রণেও ভুমিকা অপরিসীম।

বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভুমিতে পরিণত হতো। প্রতিটি বাড়িতে দুই-তিনটি ফল, বনজ ও ঔষধি চারা রোপণ করা করতে পারি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃঞ্চ চন্দ্র চাকমা, মেয়র নির্মলেন্দু চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ন কবির, সদর রেঞ্জ কর্মকর্তা বাবু রাম চাকমাসহ উচ্চ পদস্থলের কর্মকর্তাবৃন্দরা।

খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা বাবু রাম চাকমা জানান, আজ থেকে সাতদিন ব্যাপী এই মেলা চলবে। মেলায় ২২টি স্টল আছে।

বিভিন্ন নার্সারী মেলায় অংশ গ্রহনকরেছে। তাছাড়া খাগড়াছড়ি বন বিভাগ সকালে তিনটি স্কুলে এক হাজার ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...