রবিবার, ৯ আগস্ট ২০২৬

রাউজানে ধসে পড়লো দেড়শ ফুট দৈর্ঘ্যের পিলার

রায়হান ইসলাম, রাউজান

রাউজানে দেড়শ ফুট দৈর্ঘ্যের একটি আরসিসি পিলার ধসে পড়েছে রাস্তার পাশেই।

মঙ্গলবার (২৮ জুন) রাত ৮টার দিকে রাউজান পৌরসদর মুন্সিরঘাটা রাসবিহারী ধাম ফটকের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিলারের নিচে দুটি মোটর সাইকেল ও একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের জিনিসপত্র চাপা পড়ে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, রাঙামাটি সড়ক প্রশস্তকরণের কাজের কারণে মুন্সিরঘাটা সদরের গাউছিয়া হোটেলের লাইনের ১০-১৫টি দোকানের মালিকরা সামনের অংশ ভেঙে পেছনে নেন তাদের দোকান। কিন্ত সামনের প্রায় দেড়শ ফুটের দেয়ালটি মজবুত ছিল না বিধায় রাত ৮টার দিকে ধসে পড়ে।

খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থল পরিদর্শন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।বিদ্যুৎ বিভাগের কমকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সংযোগ তার ও মিটার খুলে ফেলেন।

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, পিলার ধসের ঘটনায় কোন হতাহত হয়নি। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, কোন মানুষ আটকা পড়েছে কিনা তা দেখেছি। কেউ আটকা না পড়ায় আমরা চলে এসেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...