রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চবির শাটলে যৌন হয়রানি , যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে যৌন হয়রানির শিকার হয়েছেন এক ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত বাবুল হোসেন (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ।

গ্রেপ্তার মো. বাবুলের (৪৫) বাড়ি সিলেট জেলার বিয়ানি বাজারে। তিনি ‘ভবঘুরে’ বলে পুলিশের ভাষ্য।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর বটতলী স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম রেলওয়ে থানার এএসআই নুরে আলম জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শহরের বটতলী স্টেশন থেকে ট্রেনে ওঠেন ওই ছাত্রী। বগিতে তখন বহিরাগত এক লোক ঘুমাচ্ছিল, আরেকজন হাঁটাহাঁটি করছিল।

“সুযোগ বুঝে মো. বাবুল এক ছাত্রীর ওপর আক্রমণ করে। পরে চিৎকার শুনে আশেপাশের মানুষ ও শিক্ষার্থীরা এসে বাবুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।”

পরে বিকালে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাবুলের নামে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, শাটল ট্রেনে যৌন হয়রানির শিকার হওয়ার বিষয়ে তৃতীয় বর্ষের ওই ছাত্রী লিখিত অভিযোগ দিয়েছেন।

“রেল পুলিশের সাথে যোগাযোগ রেখে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্বের সাথে দেখছে।”

 

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।গতকাল শনিবার সন্ধ্যা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...