বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

পশুবাহী বিশেষ ট্রেন চলবে ৬ জুলাই থেকে

নিজস্ব প্রতিবেদক

আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে পশু খামারিদের ভোগান্তি কমাতে ও স্বল্প খরচে পশু ক্রেতাদের কাছে পৌঁছাতে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ট্রেনটি গবাদিপশু পরিবহন করবে।

মঙ্গলবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, ৬ জুলাই থেকে ক্যাটল স্পেশাল ট্রেনের ব্যবস্থার জন্য রেল মন্ত্রণালয়ে আবেদন করেছি। আশা করা যায় ওই দিন থেকেই ট্রেনটি চালু হবে। ক্যাটল স্পেশাল ট্রেনে গরুপ্রতি খরচ পড়বে ৫৯১ টাকা ৪০ পয়সা। প্রতি ওয়াগনে ২০টি করে গরু বহন করা যাবে।

অসীম কুমার তালুকদার বলেন, কোরবানির ঈদের আগে ট্রাকে গরু নিয়ে ঢাকা যেতে সময় লাগে প্রায় ২০ থেকে ২২ ঘণ্টা। এতে অনেক গরু অসুস্থ হয়ে পড়ে। এ চিন্তা থেকেই ক্যাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনে সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা। নির্ধারিত সময়ে ট্রেনগুলো ঢাকা গিয়ে পৌঁছাবে। পশুর সঙ্গে পরিচর্যাকারী একই ওয়াগনে ভ্রমণ করতে পারবেন, সেই ব্যবস্থাও রাখা হয়েছে।

পশু পরিবহনে কাভার্ড ওয়াগনগুলোতে বায়ু চলাচলের ব্যবস্থা থাকবে। তবে রোদ-বৃষ্টি প্রবেশের সুযোগ নেই। ফলে পশুগুলো অসুস্থ হওয়ার ভয় নেই বলেও জানান এ রেল কর্মকর্তা।

তিনি বলেন, অনুমতি পেলে ক্যাটল স্পেশাল ট্রেনটি আগামী ৬ জুলাই বিকেল সাড়ে ৪টায় ছেড়ে কাঁকনহাট, রাজশাহী স্টেশন হয়ে চাটমোহর, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) জয়দেবপুর, টঙ্গি, তেজগাঁও হয়ে ঢাকা পৌঁছাবে প্রায় ভোর ৫টায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...