রবিবার, ৯ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাইয়ে  ৬ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এছাড়া কারেন্ট জাল পাওয়া দোকানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার ৪ নং কাপ্তাই ইউপি এলাকাধীন জেটিঘাট বাজারে  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির জাহান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় জেটিঘাট বাজারের আলাউদ্দিন এর রশিদিয়া স্টোরে তল্লাশি করে মোট ১২ টি (৬০০০ মিটার)  অবৈধ  কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা ।

অবৈধভাবে কারেন্ট জাল রাখা ও বিক্রির অভিযোগে উক্ত দোকান মালিককে বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ সনের ৪ এর ক এবং দন্ডবিধি ৫ এর ২(ক) ধারা মোতাবেক একটি মামলায় সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জালগুলি বাজারের উন্মুক্ত স্থানে আইনের ১০ এর সি ধারা মোতাকেক জনসমুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকালীন সময়ে কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...