শুক্রবার, ১ মে ২০২৬

সীতাকুণ্ডে অসহনীয় যানজট নিরসনে সর্বস্তরের জনগণের মানববন্ধন

অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে দিনের পর দিন যানজটে পড়ে নষ্ট হচ্ছে মানুষের কর্মঘন্টা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ও বার‌আউলিয়া এলাকাসহ উপজেলার অধিকাংশ স্থানে মহাসড়কের পাশে গঠে উঠেছে অসংখ্য ছোট বড় শিল্প কারখানা, ট্রাক টার্মিনাল ও কন্টেইনার ডিপো। এসব প্রতিষ্ঠানের গাড়িগুলো অধিকাংশ সময় দখল করে রাখে দেশের লাইফ লাইন খ্যাত সীতাকুণ্ড অংশের মহাসড়ক। ফলে নিত্যদিন যানজটে ভুগতে হয় চট্টগ্রাম শহরে আসা-যাওয়া সাধারণ যাত্রীসহ স্থানীয়দের। 

মঙ্গলবার বেলা ১১টায় কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেইটের সন্মুখে এলাকার শতশত মানুষ মহাসড়কের পাশে অবৈধ পার্কিং ও যানজট থেকে পরিত্রাণ পেতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, সাবেক জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন, আব্দুল মতিন, হারুনুর রশিদ, সোহেল মেম্বার,রাশেদ সহ প্রমুখ।

বক্তারা বলেন,যানজট থেকে পরিত্রাণ পেতে বর্তমান আওয়ামী লীগ সরকার মহাসড়ক ৪ লেনে উন্নীত করেন। কিন্তু এ‌ই এলাকার মানুষ দিনের পর দিন অসহনীয় যানজটের ভোগান্তিতে পড়ছে এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের এই স্থানের এসে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এতে করে প্রতিদিন যানজটে পড়ে নষ্ট হচ্ছে মানুষের কর্মঘন্টা।

মানববন্ধনে বক্তারা উপজেলা প্রশাসন বরাবর ৫টি প্রস্তাবনা বাস্তবায়নের আহবান জানান। এসব প্রস্তবনায় রয়েছে বাংলাদেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে নিরবিচ্ছিন্ন যানজট মুক্ত রাখতে হবে। কন্টেইনার ডিপো, ট্রাক টার্মিনাল ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সামনে কোন গাড়ি অবৈধভাবে পার্কিং করতে পারবেনা। সড়ক দূর্ঘটনা প্রতিরোধকল্পে প্রত্যোক কন্টেইনার ডিপো এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের নিজস্ব স্বেচ্ছাসেবী নিরাপত্তাবাহিনী নিয়োগ করতে হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে অবৈধভাবে গড়ে উঠা সকল প্রকার ট্রাক টার্মিনাল উচ্ছেদ করতে হবে এবং ডিপোগুলোর সামনে মানুষের চলাচল স্বাভাবিক রাখতে ফুট ওভার ব্রীজ স্থাপন করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

হালদা নদীতে  ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয়...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায়...

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র...

আরও পড়ুন

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...