রবিবার, ৯ আগস্ট ২০২৬

উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ রোহিঙ্গা আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার বালুখালী ৯ নং ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনাকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন। 

সোমবার (২৭ জুন) রাত ১১টা নাগাদ ক্যাম্পটির ব্লক সি/১১ এর মক্তবের সামনে থেকে স্বশস্ত্র অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, ওই ক্যাম্পের নুর আহম্মদের ছেলে আরিফ উল্লাহ (৩১), ক্যাম্প-১০ এর হাবিব উল্লাহর ছেলে দোস মোহাম্মদ (২৫), নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ তৈয়ব (৩৭), ক্যাম্প-১৬ এর মোবারক আলীর ছেলে নুর মোহাম্মদ (৩৯), ক্যাম্প-১১ এর মোহাম্মদ জোবায়ের (২৩), ক্যাম্প-৯ এর সাকের মোহাম্মদের ছেলে সলিম উল্লাহ (৫৫)।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন জানান,পানবাজার পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন এর নির্দেশনায় সহকারী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ফারুক আহমেদ এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ ফয়জুল আজীম এর নেতৃত্বে ক্যাম্প-৯ এর ব্লক সি/১১ এর মক্তবের সামনে ২০ জনের একটি রোহিঙ্গা দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ধাওয়া করে ছয় রোহিঙ্গাকে আটক করা হয়।

এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে ১৫/১৬ জন ডাকাত সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে এফডিএমএন ক্যাম্প এলাকায় ডাকাতি, অপহরন সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

এসময় ঘটনাস্থল থেকে অন্তত ১০টি বিভিন্ন ধরনের দা, ছুরি ও কিরিচ জব্দ করা হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা অস্ত্রসহ আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...