মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আজ থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

চট্টগ্রাম নিউজ ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার পর পদ্মা সেতু গত শনিবার (২৫ জুন) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার (২৬ জুন) ভোর ছয়টা থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতুটি।

সেতু খুলে দেওয়ার প্রথম দিনেই রোববার (২৬ জুন) ঢল নামে মোটরসাইকেলের। এতে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এই পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সেতু বিভাগ থেকে রোববার (২৬ জুন) রাতে এই নির্দেশনা জারি করা হয়। সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

সেতু বিভাগ ও প্রকল্পের সূত্রগুলো জানায়, প্রথম ৮ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ১৫ হাজারের বেশি গাড়ি পার হয়েছে। এর ৬০ ভাগের বেশি ছিল মোটরসাইকেল। মোটরসাইকেল চালক ও যাত্রীদের অনেককেই সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা ও আড্ডা দিতে দেখা গেছে। এর ফলে সেতুতে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। একটি মোটরসাইল দুর্ঘটনা ঘটেছে বলেও তারা জানতে পেরেছেন। এছাড়া সেতুতে ভ্রমণের জন্য অনেক মোটরসাইকেল বাণিজ্যিকভাবে ব্যবহার হচ্ছে। এসবের পরিপ্রেক্ষিতে সরকার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন বলেন, সোমবার সকাল থেকে পদ্মা সেতুর ওপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সেতু ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টহলে থাকবে সেনাবাহিনী। গাড়ি থামালে এবং গাড়ি থেকে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জব্দ করা হবে গাড়ি।

এদিকে রোববার রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়। পরে ঢামেক হাসপাতালে মারা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...