সোমবার, ২৭ জুলাই ২০২৬

কর্ণফুলীতে দুই লাখ গলদা চিংড়ি পোনা জব্দ

চট্টগ্রাম নিউজ ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নে অভিযান চালিয়ে দুই লাখ গলদা চিংড়ি পোনা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৭ জুন) রাত দশটার দিকে উপজেলার জুলধা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের মধুর বাড়িতে অভিযান চালিয়ে এ পোনা জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পীযুষ কুমার চৌধুরী।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার জুলধা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডে মধুর বাড়িতে অভিযান চালিয়ে চিংড়ি পরিবহন করার ২১টি পাতিল ও দুই লাখ গলদা চিংড়ি পোনা জব্দ করা হয়। জব্দকৃত পোনা ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়। এসব মালামাল  আজ সোমবার নিলামে বিক্রি করা হবে।

এ বিষয়ে কর্ণফুলী উপজেলা মৎস্য অফিসার স্বপন চন্দ্র দে জানান, প্রাকৃতিক উৎস থেকে গলদা চিংড়ি পোনা আহরণে সরকারিভাবে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে চিংড়ি পোনা আহরণ করায় অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে এবং পরে কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।

এ সময় উপজেলা মৎস্য অফিসার স্বপন চন্দ্র দে, কর্ণফুলী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ‍

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...