বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

দ্বিতীয় ম্যাচ ড্র হলেও মালয়েশিয়াকে সিরিজ হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাঠে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা। দুই ম্যাচের প্রীতি ফুটবল সিরিজ খেলতে এসে প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরে যায় সফরকারীরা।

প্রথমার্ধে ৪ গোলে পিছিয়ে পড়া মালয়েশিয়া শেষ পর্যন্ত হজম করে ৬ গোল। প্রথম ম্যাচে ৬-০ গোলে জয় পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে করেছে গোল শূন্য ড্র।

ম্যাচটা ড্র হলেও বাংলার মেয়েরা খেলেছে আক্রমণাত্মক ফুটবল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ আক্রমণাত্মক খেললেও মালয়েশিয়ার মেয়েরা গত ম্যাচের শিক্ষাকে কাজে লাগিয়েছে দারুণভাবে।

প্রথম ম্যাচে তালগোল পাকিয়ে ফেললেও আজ ছিল গোছানো। একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেয় সফরকারী দলের গোলরক্ষক। গোটা ম্যাচে ১৮টি কর্নার পেলেও গোল করার সুযোগ পায়নি বাংলাদেশ।

দুই দল গোল না পেলেও খেলার শেষ দিকে লেগে যায় তর্কাতর্কি। তাই ইনজুরি টাইমে দেওয়া ৬ মিনিট। এই সময়ে গোল করার দারুণ সুযোগ আসলেও কর্নার থেকে ডি বক্সে বল আসলে জটলা পাকিয়ে ফেলায় গোল বঞ্চিত হন সাবিনারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...