বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কাল থেকে পদ্মা সেতুতে নেমে ছবি তুললেই জরিমানা

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, বাস্তব। গতকাল শনিবার (২৪ জুন) দেশবাসীকে উচ্ছ্বাসে ভাসিয়ে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেন বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ায় উচ্ছ্বাসে ভাসছেন পদ্মাপাড়ের আশপাশ থেকে শুরু করে দক্ষিণের ২১ জেলার মানুষ। তবে এ উচ্ছ্বাসের মধ্যেই সর্বোচ্চ খেয়াল পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার। এই সেতুর নিরাপত্তা ও স্থায়িত্বের কথা মাথায় রেখে বাংলাদেশ সরকারের সেতু দপ্তর থেকে ২৩ জুন বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়। কিন্তু প্রথম দিনে সেই নিয়ম ভেঙেছেন অনেকেই। যেন উচ্ছ্বাস-আবেগ মানে না কোনও বিধি-নিষেধ।

বিষয়টি নিয়ে আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা।

তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ক্ষমতা বলে জাজিরা প্রান্তে পরিদর্শন করতে আসলাম। সাধারণ মানুষ সেতুতে উঠে ছবি, সেলফি তুললে কিংবা পদ্মা সেতুর ওপরে বসলেই জরিমানা করা হবে। আমরা প্রথম দিনেই দেখছি সাধারণ মানুষ সেতু পার হতে গিয়ে ছবি তুলছেন। আজ প্রথম দিন শিথিল থাকলেও কাল (সোমবার) থেকেই কঠোর ব্যবস্থা নেবো আমরা।

তিনি আরও বলেন, আগামীকাল (সোমবার) থেকে পদ্মা সেতুতে নেমে ছবি তুললে জরিমানা করা হবে। একই সঙ্গে বাইকের গতি কিংবা নিয়ম না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

রোববার (২৬ জুন) ভোর ৫টা ৫০ মিনিট থেকে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। এসময় সেতুর দুই প্রান্তে ব্যক্তিগত গাড়ি, বাইক, ভাড়া করা গাড়ি, পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি দেখা গেছে। অনেকেই রাতেই চলে এসেছিলেন পদ্মার পাড়ে। রাতভর আড্ডা দিয়েছেন, স্বাদ নিয়েছেন রূপালি ইলিশের। ভোরের আলোর সঙ্গে সঙ্গে পদ্মা সেতুর নান্দনিক সৌন্দর্য উপভোগের সুযোগ নিয়েছেন অনেকেই। যানজটে কিছুটা বিড়ম্বনা হলেও অবিস্মরণীয় এই মুহূর্তের সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত সেতু দিয়ে পারাপারকারীরা।

অনেকে হেঁটেই স্বপ্নের পদ্মা সেতু পার হয়েছেন। আবার কেউ কেউ মাঝপথে গাড়ি কিংবা বাইক থামিয়ে তুলেছেন ছবি। অনেকেই ভিডিও কলে স্বজনদের সেতু দেখিয়েছেন। এসময় র‌্যাবের কিছু সদস্য মাঝে মধ্যে এসে দর্শনার্থীদের সরিয়ে দিলেও উচ্ছ্বাস আর আবেগের কাছে তা ছিল অনেকটাই ক্ষীণ।

তবে এই আবেগ সংবরণের কথা বলা হয়েছিল আগেই। কারণ অতিরিক্তি আবেগ কিংবা উচ্ছ্বাসের কারণে ঘটে যেতে পারে যেকোনও ধরনের দুর্ঘটনা।

২৩ জুন গণবিজ্ঞপ্তি দিয়ে জারি করা নির্দেশনায় বলা হয়, পদ্মা সেতুতে অনুমোদিত গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। এর চেয়ে দ্রুত গতিতে গাড়ি চালানো যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশা ইত্যাদি), হেঁটে, সাইকেল বা নন-মোটোরাইজড গাড়িযোগে সেতু পার হওয়া যাবে না।

আর গাড়ির বডির চেয়ে বেশি চওড়া ও ৫ দশমিক ৭ মিটারের চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতু দিয়ে পার করা যাবে না বলেও জানানো হয়। এছাড়াও সেতুর ওপর ময়লা ফেলা যাবে না বলেও নির্দেশনায় বলা হয়।

পদ্মা সেতু এলাকার নিরাপত্তার জন্য ইতোমধ্যে দুই পাশে দুটি থানা চালু হয়েছে। মুন্সীগঞ্জের লৌহগঞ্জ উপজেলার মেদেনীমন্ডল ও কুমারভোগ ইউনিয়নকে একত্রিত করে ‘পদ্মা সেতু উত্তর থানা’ ও শরীয়তপুরের জাজিরা উপজেলার সীমানায় হয়েছে ‘পদ্মা সেতু দক্ষিণ থানা’।

সেতু ও সেতু-ঘেঁষা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় এ দুটি থানা গঠন করেছে সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও পদ্মা সেতুসহ গোটা এলাকাটিকে কেপিআই (গুরুত্বপূর্ণ স্থাপনা) ঘোষণার আলোচনা চলছে।

পুরো সেতু ও আশপাশের এলাকায় রয়েছে সিসিটিভি। নিরাপত্তা তদারকিতে দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরাও পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

পদ্মা সেতুর ঋণের ৫ম-৬ষ্ঠ কিস্তি পরিশোধ

পদ্মা সেতু প্রকল্পের জন্য নেয়া ঋণের ৫ম ও ৬ষ্ঠ কিস্তির টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেতু বিভাগের সচিব...

ট্রেনে চড়ে পদ্মা পাড়ি দিলেন প্রধানমন্ত্রী

পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে টিকিট কেটে ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১০ অক্টোবর) ১২টা ৫৫ মিনিটের দিকে মাওয়া স্টেশন থেকে...

আগামীকাল পদ্মা রেল সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (১০ অক্টোবর) পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ট্রেন চালাচলের প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ। ফলে...

শেখ হাসিনার দুরদর্শী পরিকল্পনা আর সাহসের মূর্ত প্রকাশ পদ্মা সেতু

১০ অক্টোবর পদ্মা সেতুর লিংক প্রকল্পের ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার মানুষ সরাসরি ঢাকার সঙ্গে কানেক্টেড...