রবিবার, ৯ আগস্ট ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার ১৯ নং ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি অস্ত্রসহ ৪ রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে ৮ এপিবিএনের সদস্যরা। 

রোববার ভোর রাতে উখিয়া থানাধীন এফডিএমএন ক্যাম্প-১৯ এর আওতাধীন এ/৮ ব্লকে রাস্তা সংলগ্ন দক্ষিণ পাশে ফাঁকা মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন,১৯ নং ক্যাম্পের মৃত আজিজ আহম্মদ এর ছেলে মোহাম্মদ ফারুক (২৬)মৃত চাঁদ মিয়ার ছেলে মোহাম্মদ রফিক (৪২) মোঃ সৈয়দুল বাশারের ছেলে সৈয়দ উল্লাহ (২৬) ও ১৩ নং ক্যাম্পের নুর আলমের ছেলে মোহাম্মদ আব্দুল হাই (২৯)।

এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান,রোববার রাত ১ টা থেকে ভোর পর্যন্ত ঘোনারপাড়া পুলিশ ক্যাম্প-১৯ এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সূত্রে জানা যায় ক্যাম্প-১৯ এর এ/৮ ব্লকে রাস্তা সংলগ্ন দক্ষিণ পাশে ফাঁকা মাঠে ডাকাতি করার জন্য আনুমানিক ১৯/২০ জন এফডিএমএন সদস্য একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার মো:জালাল উদ্দিন ,সহাকারী পুলিশ সুপার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিত টের পেয়ে ১৫/১৬ জন ডাকাত সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এসময় দেশীয় তৈরি অস্ত্রসহ ৪ রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে এফডিএমএন ক্যাম্প এলাকায় ডাকাতি, অপহরন সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। পরবর্তীতে জব্দকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করে ধৃত আসামীদের তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।

উদ্ধারকৃত দেশীয় তৈরি অস্ত্রের মধ্যে রয়েছে, ১টি কাঠের বাটযুক্ত লোহার কাটারি (দা), যার বাটসহ লম্বা ২৬.৪ ইঞ্চি।কাঠের বাটযুক্ত কাটারি (দা) লম্বা- ২৬ ইঞ্চি। কাঠের বাটযুক্ত লোহার কাটারি দা লম্বা- ২৫.৫ ইঞ্চি। কাঠের বাটযুক্ত লোহার কাটারি দা লম্বা-২৫.৫ ইঞ্চি। কাঠের বাটযুক্ত লোহার কাটারি দা লম্বা-২৪.১ ইঞ্চি। কাঠের বাটযুক্ত লোহার কাটারি দা লম্বা-২৪.২ ইঞ্চি।কাঠের বাটযুক্ত লোহার কাটারি দা লম্বা – ২৩ ইঞ্চি। লোহার কাটারি দা লম্বা ২২ ইঞ্চি।ছোরা,চাপাতি,শাবল যা লম্বা-৬০.৫ ইঞ্চি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...