বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এসে যা বললেন বিদেশি অতিথিরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির মাধ্যমে বাংলাদেশ তার সক্ষমতা বিশ্বের কাছে তুলে ধরেছে। শুধু তাই নয়, এই সেতু বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ করে দেবে। এই সেতু বদলে যাওয়া বাংলাদেশের ছবি তুলে ধরে।

আজ শনিবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এসে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসব মন্তব্য করেছেন।

বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মারসি মিয়াং টেম্বন বলেন, ‘বিশ্ব ব্যাংক বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের অংশীদার।’

পদ্মা সেতু বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন সাধন করবে উল্লেখ করে মারসি মিয়াং টেম্বন বলেন, ‘বাংলাদেশ পদ্মা সেতু তৈরি করেছে। আমি মনে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘বাংলাদেশ কী পারে, তা বিশ্বের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে, যা অর্থনৈতিক এবং অবকাঠামো উন্নয়নের প্রতীক।’

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘আমি আশা করি, এটা সাব রিজনের সঙ্গে অনেক কানেকটিভিটি তৈরি করবে। এর মাধ্যমে অনেক ব্যবসায়িক উন্নয়ন ঘটবে এবং এটা বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে ভ্রমণে আরও সুযোগ তৈরি করবে।’

ঢাকার সিঙ্গাপুর দূতাবাসের মিশন প্রধান লিলা পিল্লাই বলেন, ‘পদ্মা সেতু অনেক পরিবর্তন আনবে। এটা সারা দেশের সঙ্গে ভালো যোগাযোগ তৈরি করবে।’

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...