বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

‘পদ্মা সেতুতে স্বপ্ন বুনছেন তারা’

চট্টগ্রাম নিউজ ডটকম

দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে আজ শনিবার (২৫ জুন)। এ উপলক্ষে দুপুরে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়িতে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ১০ লাখ মানুষের অংশগ্রহণের কথা রয়েছে।

জনসভার আয়োজন দেখতে আগের দিন শুক্রবার নদীপাড়ে ভিড় করেন ওই অঞ্চলের আশপাশের মানুষ। পরিবারসহ আসেন অনেকে। সব বয়সী মানুষের উপস্থিতি ছিল ওই এলাকায়। তাদের মধ্যে একজন দাদন ব্যাপারী। বয়স সত্তরের বেশি।

প্রধানমন্ত্রী তার এলাকায় আসছেন, এতে তিনি বেশ খুশি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিকরাও এসেছেন। এসব দেখতে সভাস্থলে আসেন দাদন ব্যাপারী। কিন্তু জনসভার প্যান্ডেলের কাছে ঘেঁষতে চাইলেও নিরাপত্তার কারণে আইনশৃঙ্খলা বাহিনী বারবার সরিয়ে দিচ্ছে বলে আফসোস তার।

দাদন ব্যাপারী বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের অনেক উন্নয়ন করেছেন। আর পদ্মা সেতু এ এলাকার সবচেয়ে বড় উন্নয়ন। আগে সবজি-মাছ ঘাটে থাকতে থাকতেই পচে যেত। এখন আর পচবে না। আগে ঢাকা যেতে অনেক কষ্ট হতো, ফেরিতে বসে থাকতে হতো। এখন হবে না।

তিনি বলেন, আগে ঢাকা যেতে অনেক সময় লাগত। নাতনীকে ঢাকায় বিয়ে দিয়েছি। সময় বেশি লাগায় তাকে দেখতে যেতে পারি না। ওরাও কম আসে। এখন তো পদ্মা সেতু হলো। শুনছি এক ঘণ্টায়ই ঢাকায় যেতে পারব। এখন নাতনীরে দেখতে বেশি বেশি ঢাকা যাব, ওরাও আসবে।

দাদন ব্যাপারী বলেন, আগে ঢাকা গেলে একদিন লাগত। আবার রাতে থেকে আরেক দিন আসতে হতো। এক কাজে গেলে দুদিন লাগতো। এমন এক সময় ছিল, কলাপাতায় করে ভাত নিয়ে ঢাকায় যেতাম। এখন ব্রিজ হলো। আগে রোগী নিয়ে গেলেও অনেক কষ্ট হতো। এখন হবে না।

কাঁঠালবাড়িতে জনসভা স্থলের চারপাশ বাঁশের বেড়া দিয়ে পৃথক করা হয়েছে। আবার নিরাপত্তার স্বার্থে রাস্তার পাশে বাঁশ দিয়ে স্থানীয়দের এই সীমানার বাইরে থাকতে বলা হয়েছে।

সেখানেই বাঁশের বেড়ায় হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন দাদন ব্যাপারীসহ আরও তিন চারজন বৃদ্ধ। সবার বয়স ষাটের ওপরে। একজন আরেকজনের সঙ্গে পদ্মা সেতু ও প্রধানমন্ত্রীকে নিয়ে গল্প করেন। পদ্মা সেতু হওয়ায় বেশ খুশি তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বহুল প্রত্যাশিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু উন্মুক্ত করবেন, যা রাজধানী ঢাকা এবং অন্যান্য বড় শহরের সাথে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগে ব্যাপক অগ্রগতি বয়ে আনবে।

সেতুটির জমকালো উদ্বোধন উপলক্ষে বিশেষ করে যোগাযোগের সরাসরি সুবিধা লাভ করবে এমন দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোসহ সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে।

সকাল ১০টায় মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় তিনি স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর উন্মোচন করবেন।

বেলা ১১টা ১২ মিনিটে মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে মোনাজাতেও যোগ দেবেন।

বেলা ১১টা ২৩ মিনিটে মাওয়া পয়েন্ট থেকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টের উদ্দেশে যাত্রা শুরু করবেন তিনি। পরে ১১টা ৪৫ মিনিটে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল-২ এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আগামী ১ মে শুক্রবার, রাত ৯টা ২৫ মিনিটে...