বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

রাত পোহালেই গৌরবের দিন

নিজস্ব প্রতিবেদক

মাওয়ায় উৎসবের আমেজ। মুন্সিগঞ্জ সেজেছে বিজয়ের রংয়ে। সে রং ছাড়াচ্ছে দক্ষিণাঞ্চল থেকে সারা দেশে। কত আলোচনা, কত বিশ্লেষণের দিন পেরিয়ে সেই পদ্মা সেতু এখন উদ্বোধনের মিনিট, সেকেন্ড গুনছে। রাত পোহালে গৌরবের মুহূর্ত।

শনিবার (২৫ জুন) সকালে সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন ভোরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বহুল প্রত্যাশিত এই মেগাস্ট্রাকচার।

পদ্মা সেতু চালু হলে ফেরি পারাপারের ভোগান্তি থাকবে না দেশের উত্তর-পূর্ব প্রান্তের জেলা সিলেটের জাফলং থেকে খুলনায় যাতায়াতের ক্ষেত্রেও। এই পথের দূরত্ব প্রায় ৫৬৫ কিলোমিটার। ২০০৩ সালে ভৈরব ও আশুগঞ্জের মধ্যে সৈয়দ নজরুল ইসলাম সেতু চালুর পর সিলেট থেকে ঢাকায় সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়। শনিবার পদ্মা সেতু চালু হলে শিমুলিয়া-কাঁঠালবাড়ির ফেরি পারাপারও ইতিহাসের পাতায় ঠাঁই নিতে পারে।

ফেরি মানেই ঘাটে ভোগান্তি, ধীরগতির নদী পারাপার, ঘন কুয়াশা, ঝড় ও দুর্যোগে যাত্রা বাতিল এবং বেশি স্রোত অথবা নদীর নাব্যতাসংকটে ফেরি অচল। ঈদ কিংবা বড় কোনো ছুটিতে ভোগান্তি বাড়ে কয়েক গুণ।

স্বাধীনতার পর বাংলাদেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে একে একে সেতু হয়েছে। মানুষের যোগাযোগ সহজ হয়েছে। পণ্য পরিবহন গতি পেয়েছে। বড় বাধা ছিল পদ্মা পারাপার। এই নদী পাড়ি দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলায় যাতায়াতে ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো মানুষকে, পণ্যবাহী ট্রাককে। রবিবার থেকে সেই অপেক্ষার অবসান হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...