মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দুই শিশুর মৃত্যুর ঘটনায় কোয়ান্টাম ফাউন্ডেশনের বিরুদ্ধে মামলা

বান্দরবানের লামায় কোয়ান্টাম ফাউন্ডেশন পরিচালিত কোয়ান্টাম কসমো স্কুলের মাঠে খেলতে গিয়ে জমে থাকা পানি নিষ্কাশনের পাইপে ঢুকে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে।হত্যার অভিযোগ এনে মৃত শিক্ষার্থী শ্রেয় মোস্তাফিজের চাচা জাকির মোস্তাফিজ মিলু বাদী হয়ে গতকাল বুধবার (৯ জুন) দুপুরের পর লামা থানায় মামলাটি দায়ের করেন।

এতে কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃপক্ষের পাশাপাশি কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ কর্তৃপক্ষ এবং স্কুলের আবাসিকের তত্ত্বাবধায়কদের আসামি করা হয়েছে। লামা থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৭ জুন সকাল ১১টার দিকে স্কুলটির ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী শ্রেয় মোস্তাফিজুর রহমান (১১) এবং আব্দুল কাদের জিলানী (১২) খেলতে গিয়ে মারা গেছে। স্কুলের আবাসিকের এ দুই শিক্ষার্থী বৃষ্টির মধ্যে স্কুলের মাঠেই খেলছিল। তবে টানা বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গিয়ে স্কুলের পার্শ্ববর্তী পানি নিষ্কাশন পাইপের ভেতর আটকা পড়ে তারা। সেখানেই তাদের দুইজনের মৃত্যু হয়। পরে লামার সরই ক্যায়াজুপাড়ার ঢেঁকিছড়া খালে ভাসতে থাকা কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের দুই শিশু শিক্ষার্থী শ্রেয় মোস্তাফিজুর রহমান ও আব্দুল কাদের জিলানীর মরদেহ উদ্ধার করে স্থানীয় জনতা। এর মধ্যে মোস্তাফিজ ঠাকুরগাঁও পৌরসভার বুলবুল মোস্তাফিজের ছেলে এবং আব্দুল কাদের চাঁপাইনবাবগঞ্জ সদরের রানিহাট চকবহরম গ্রামের রজব আলীর ছেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

আরও পড়ুন

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগ তথ্য প্রকাশ-সংক্রান্ত...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং জমি মিউটেশনের ক্ষেত্রে টিআইএন (TIN) দাখিলের বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।তিনি তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যানকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে বলেন, ‘দেশের পানি নিরাপত্তা...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে অভিহিত করেছেন।আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ...