বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ভূমিকম্পে বহুলোক আহত হয়েছে বলে জানিয়েছেন তালেবান সরকারের কর্মকর্তারা। আফগানিস্তানের সংবাদ সংস্থা বাখতার নিউজ এজেন্সির বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য দিয়েছে।

পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের পূর্বাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার কিছুক্ষণ পরে ভূমিকম্পটি আঘাত হানে।

তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, শত শত বাড়ি তছনছ হয়ে গেছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির দুযোর্গ ব্যবস্থাপনা উপমন্ত্রী সারাফুদ্দিন মুসলিম এক সংবাদ সম্মেলনে বলেছেন, অন্তত ৯২০ জন এই ভূমিকম্পে নিহত হয়েছেন। এ পর্যন্ত আহতের সংখ্যা অন্তত ৬০০।

এর আগে আগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র বিলাল কারিমি টুইটে বলেন, ‘দুঃখজনকভাবে গত রাতে পাকতিকা প্রদেশের চার জেলায় প্রকট ভূমিকম্প হয়েছে। কয়েকশ মানুষের প্রাণহানি ঘটেছে এবং এতে ধসে পড়েছে বহু ভবন।’

ভূমিকম্পের ফলে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের অবস্থা জানাতে প্রথম অবস্থায় আজ বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আইয়ুবী বলেছিলেন, ২৫৫ জন নিহত হয়েছে। এ ছাড়া খোস্ত প্রদেশে ২৫ জন নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে—বহু ঘরবাড়ি, সড়ক ও ভবন ধসে পড়েছে। আহত মানুষজনকে স্ট্রেচারে করে নিতে দেখা যায়।

আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব দিকের খোস্ত শহর থেকে উৎপত্তি হওয়া ভূমিকম্পটির ব্যপ্তি ছিল ৪৪ কিলোমিটার। এ ভূমিকম্পের ফলে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানায় ইউরোপিয়ান মেডিটেরিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূকম্পন অনুভূত হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...