রাঙামাটির কাপ্তাইয়ে অভিযানে চালিয়ে প্রাইভেট কারে করে মদ পাচার কালে সোহাগ আলী (২৪)নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কাপ্তাই – চট্টগ্রাম সড়কের নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় সংলগ্ন শৈলজা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর হলেও বর্তমানে সে চট্টগ্রাম জেলাধীন চাঁদগাও হামিদচর এলাকায় বসবাস করে আসছিলো।
কাপ্তাই থানা সূত্রে জানা যায়, থানার ওসি মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে এসআই ফারুক আহমেদ, এএসআই সাখাওয়াত হোসেন, এএসআই লিমন মিয়া, এএসআই সেলিম সিরাজ মজুমদার সহ সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযানে কাপ্তাই থানাধীন শৈলজা এলাকা হতে ৮৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ সোহাগ আলীকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। যার নম্বর চট্টমেট্রো ভ ০২-০৭২৩।
এদিকে বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন জানান, বুধবার আসামীর বিরুদ্ধে কাপ্তাই থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সকালে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
