মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ওদের দাওয়াত দিয়ে নিয়ে যাব, দু’একটাকে চুবনি খাওয়াতে হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পদ্মা সেতু নির্মাণে যারা বিরোধিতা করেছেন ও বিভিন্ন নেতিবাচক বক্তব্য দিয়েছেন তাদের উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওদের দাওয়াত দিয়ে নিয়ে যাবো পদ্মা সেতুতে। দু’একটাকে চুবনি খাওয়াতে হবে।

আজ বুধবার (২২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করলেও বাংলাদেশের নামে বরাদ্দকৃত টাকা তারা ফেরত নিতে পারেনি। বিশ্বব্যাংক কোনো অনুদান দেয় না। আমরা লোন নেই। যে টাকা বাংলাদেশের নামে স্যাংশন হবে সেটা নষ্ট করার কোনো রাইট তাদের নেই। পদ্মা সেতু থেকে টাকা তারা বন্ধ করছে কিন্তু ওই টাকা আমরা উদ্ধার করতে পেরেছি। এই টাকা আমরা অন্যান্য প্রজেক্টে ব্যবহার করেছি।

বিশ্বব্যাংক কোনো দেশের একটি প্রকল্পে অর্থ বরাদ্দ দিলে দেশটি চাইলে অন্য প্রকল্পে ব্যবহার করতে পারে, এমনটি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা কিন্তু করা যায়। তা কিন্তু অনেকে জানেন না। জানিনা কেন জানেন না। আমাদের যারা অর্থনীতিবিদ- যারা কাজ করে তারা কেন মাথায় রাখে না। এরা (বিশ্বব্যাংক) দাতা নয়। আমরা তাদের থেকে ভিক্ষা নেই না। ব্যাংকের একটি অংশীদার হিসেবে আমরা লোন নেই এবং ‍সুদসহ সেই লোন পরিশোধ করি। কাজেই আমার নামে, বাংলাদেশের নামে যে টাকা হবে সেই টাকা তাকে (বিশ্বব্যাংক) দিতে হবে, সে বাধ্য।

এ টাকা কোনদিন… কাজেই একটা প্রজেক্টের টাকা বন্ধ হয়ে গেলে ওমনি টাকা নিয়ে চলে যাবে সেটা কিন্তু যেতে পারে না। জ্ঞানীগুণীরা বলেন টাকা বন্ধ হয়ে গেছে। কিসের জন্য? আমরা তো লোন নিচ্ছি। যে লোন বাংলাদেশের নামে স্যাংশন হবে সেই লোন কোন না কোনভাবে তাকে দিতে হবে। এটা না দিয়ে পারে?

তিনি বলেন, আমি ১৯৯৬ সালে ক্ষমতায় এসে ওই দাতা-দাতা কথাটি বন্ধ করেদিলাম। আমি বলেছি কিসের দাতা। এরা তো উন্নয়ন সহযোগী। আমি লোন নিই। সেই লোন সুদসহ পরিশোধ করি। এটা ঠিক যে সুদের হার কম। কিন্তু সুদসহ তো টাকা আমরা পরিশোধ করছি। আমরা তো ভিক্ষা নিচ্ছি না।

গণমাধ্যমেরও এ বিষয়টি মাথায় রাখা উচিত উল্লেখ করে সরকারপ্রধান বলেন, আমরা কিন্তু কারও থেকে ভিক্ষা নেই না, ঋণ নেই। কিন্তু সঙ্গে সঙ্গে পরিশোধ করি। এটুকু সুবিধা স্বল্প সুদে। আমাদের কেউ করুণা করে না। আমরা কারও করুণা ভিক্ষা নেইনি। এরকম অনেক প্রজেক্ট।

আরও পড়ুন: পদ্মা সেতুর ব্যয় ২৭ হাজার ৭৩২ কোটি: প্রধানমন্ত্রী

আমাকে অফিসার বুঝাচ্ছে- এই ডেট ফেল হলে ওই টাকা ল্যাফস হয়ে যাবে। কিন্তু আমি তো বলেছি নো। এই টাকা তো ল্যাফস হওয়ার কথা নয়। আমি এই প্রজেক্ট সাপোর্ট করতে পারি না। প্রজেক্ট আমি করবো না- কারণ যে কাজ করার কথা ছিল সে কাজ আমি করবো না। আমি তো করিনি। আমি বাতিল করে দিয়েছি। বাতিল করে পরবর্তী সময়ে অন্যভাবে সেই টাকা দিয়ে কাজ করেছি। একনেক মিটিংয়ে আমি চেয়ার (চেয়ারপারসন) করি। আমাকে ওটা বুঝিয়ে হয় না।

তিনি বলেন, একসময় আমরা কনসোর্টিয়ামের মিটিংয়ে প্যারিসে যেতাম। আমি বললাম প্রত্যেকদিন আমরা যাবো কেন? ওরা এসে এখানে টাকা দিয়ে যাবে। আমি শুরু করলাম। আমরা ঢাকায় মিটিং করেছি। এই টেকনিক্যাল জিনিসগুলো জানা দরকার। আমাদের জুজুর ভয় দেখিয়ে লাভ নেই।

পদ্মা সেতু ইস্যুতে বিশ্বব্যাংক বা বিরোধিতাকারীরা দুঃখ প্রকাশ করেছে কি-না এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আমার কথা হলো নিজের ভাড় ভালো না, গোয়ালার ঘির দোষ দিলে লাভ কী? বিশ্বব্যাংককে আমি কী দোষ দেবো। তারা বন্ধ করলো কাদের প্ররোচনায়। সেটা তো আমাদের দেশেরই কিছু মানুষের প্ররোচনায় তারা বন্ধ করেছিল। এটাই তো বাস্তবতা। আর যারা বিভিন্ন কথা বলেছেন তাদের কিছু কথা আমি উঠালাম। কথা আরও আছে। সেখানে আমার তো কিছু বলার দরকর নেই। এটা তারা নিজেরাই বুঝতে পারবে যদি তাদের অনুশোচনা থাকে। আর না থাকলে আমার কিছু বলার নেই। আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

তিনি বলেন, বরং আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই এজন্যই যে, এ ঘটনা ঘটেছিল বলেই আমি সাহস নিয়ে নিজেদের টাকায় নিজেরা পদ্মা সেতু করার ফলে আজ বাংলাদেশের সম্মান ফিরে এসেছে। নইলে আমাদের দেশের বিষয়ে সবার একটা পারসেপশন ছিল। একটা মানসিকতা ছিল যে আমরা অন্যের অর্থায়ন ছাড়া কিছুই করতে পারবো না। এই যে পরনির্ভরশীলতা, পুরমুখাপেক্ষিতা আমাদের মধ্যে ছিল।

একটা দৈন্যতা ছিল। বিশ্বব্যাংক যখন টাকাটা তুলে নিয়ে গেল অনন্ত আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছি। সেই অচলায়তন ভেঙে আমরা একটা আত্মমর্যাদাশীল- আমরা যে পারি সেটা প্রমাণ করতে পেরেছি। এতেই আমরা খুশি। এর বেশি নয়। আর যারা যারা এগুলো বলেছে, বিরোধিতা করেছে। তারা বুঝতেছে। আমরা ওদের দাওয়াত দিচ্ছি। ওদের দাওয়াত দিয়ে নিয়ে যাবো পদ্মা সেতুতে। দু’একটাকে চুবনি খাওয়াতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...