শনিবার, ১৬ মে ২০২৬

মিরসরাইয়ে ঝর্ণায় ঝরলো ২ প্রাণ, নিখোঁজ ১ 

সাফায়েত মেহেদী,মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে এক সাথে দুই সহোদর ও তাদের এক বন্ধুসহ ঘুরতে আসেন মিরসরাইয়ের নাপিত্তা ছড়া ঝর্ণায়। গত রবিবার (১৯ জুন) বিকালে তারা তিনজনই নিখোঁজ হন দিবাগত রাতে ঝর্ণা এলাকার একটি ছড়া থেকে একজনের লাশ উদ্ধার করা হয়।

সোমবার (২০ জুন) বিকাল ৪টার দিকে নিখোঁজ দুই সহোদরের একজন তানভীরের লাশ উদ্ধার করা হয় স্থানীয় আরেকটি ছড়া থেকে। রিপোর্ট লেখা পর্যন্ত  সন্ধান পাওয়া যায়নি তানভীরের ছোট ভাই তারেকের।

পুলিশ প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের দেয়া তথ্য মতে, গত রবিবার সকালে তৌফিক আহম্মেদ তারেক, মাসুদ আহম্মেদ তানভীর ও ইশতিয়াকুর রহমান প্রান্ত চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে নাপিত্তা ছড়া ঝর্ণা দেখাতে বের হয়। এরপর তারা ঝর্ণা এলাকার একটি খাবারের দোকানে নিজেদের ব্যাগ রেখে ঝর্ণা দেখতে যায়। এরপর থেকেইে নিখোঁজ হয় তারা ৩ জন। তবে ঝর্ণাটির দায়িত্বে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরসরাই থানা পুলিশকে খবর দিলে। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা রাত ৮টার দিকে নিখোঁজ ইশতিয়াকের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তার মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ইশতিয়াক চট্টগ্রাম নগরীর হালিশহর বি বøকের মোহাম্মদ জাকারিয়ার ছেলে। তার বয়স ২০ বছর।

আরো পড়ুন

মিরসরাইয়ে ঝর্ণা দেখতে এসে পর্যটকের মৃত্যু

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, নিহত ইশতিয়াকের মরদেহ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজ দুই সহোদর তানভীর ও তারেকের মধ্যে তানভীরের মরদেহ একটি ছড়া থেকে সোমবার বিকাল ৪টায় উদ্ধার করা হয়েছে। তবে তানভীরের ছোট ভাই তারেকের সন্ধান এখনো পাওয়া যায়নি।

এদিকে নিখোঁজ তারেককে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে মিরসরাই ও চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবরী দল। এ সংবাদ লেখা পর্যন্ত  সোমবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নিখোঁজ তারেকের সন্ধান পায়নি ডুবরী দল।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবরী দলের প্রধান মোহাম্মদ মানিক জানান, সোমবার (২০ জুন) বেলা ১২টা থেকে আমরা নিখোঁজ দুই পর্যটককে ঝর্ণার কুপ থেকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিকাল ৪টার দিকে তানভীর নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। কুপের গভীরতা অনেক বেশি। ছড়ার মধ্যে পানির স্রোত বেশী।

নিহত তানভীর ও নিখোঁজ তারেকের মামা মো. তৌহিদুল ইসলাম সুমন জানান, নিহত তানভীর চট্টগ্রাম নগরীর ইউএসটিসি’র স্নাতকের ছাত্র। তাদের গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামে।

এছাড়া নিখোঁজ তারেক চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। নিহত ইশতিয়াক তাদের ঘনিষ্ঠ বন্ধু। সে চট্টগ্রাম ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন বাঁশখালী ক্রিকেট দলের সাথে পাপ্পার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্ট এর উপজেলা পর্যায়ের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাঁশখালী উপজেলা দল। আজ শুক্রবার চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজার...