বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চসিক মেয়রের বাড়িতে আবারও হাঁটু পানি, সভা স্থগিত

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিমের বহদ্দারহাটের বাড়ি ও বাড়ির সামনের জায়গায় টানা বর্ষণে হাঁটু পানি জমে। পানি জমে বাড়ির সামনের সড়কেও।

আজ সোমবার (২০ জুন) সকাল থেকে বাসা থেকে বের হননি মেয়র। তবে দুপুর দেড়টার দিকে মেয়র টাইগার পাস অফিসে গিয়েছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম।

চট্টগ্রামে নগরীতে সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে নগরীর বিভিন্ন নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে আছে। নগরীর বিভিন্ন জায়গায় পানি ওঠায় বিভিন্ন স্কুল থেকে পরিচালনা কমিটির সদস্যদের আসতে সমস্যা হওয়ায় সিটি করপোরেশন পরিচালিত আজকের স্কুলের পরিচালনা পরিষদের সভা স্থগিত করা হয়েছে।

এর আগে গত শুক্রবার রাত থেকে নগরীর বহদ্দারহাটের মেয়রের বাড়িতে পানি ওঠে। শনিবার সারাদিন পানি ছিল মেয়রের বাড়িতে। রোববার রাত থেকে বৃষ্টি হওয়ায় আবারও পানি উঠেছে মেয়রের বাড়িতে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরীর বহদ্দারহাটের বহদ্দারবাড়ি এলাকার প্রবেশমুখেই মেয়রের দুইতলার বাড়ি। সামনের সড়ক থেকে বাড়ির উঠান পর্যন্ত হাঁটু সমান পানি (এ রিপোর্ট লেখার সময়ও পানি ছিল)। সেই পানি প্রবেশ করেছে মেয়রের বাড়ির নিচতলার শয়নকক্ষে। তবে পানির কারণে এখন মেয়র দ্বিতীয় তলার একটি কক্ষে থাকছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন বাড়ির দুই নিরাপত্তাকর্মী।

মেয়রের বাড়ির সামনে মোহাম্মদ তানভীর নামে একজন বলেন, বহদ্দারবাড়ির আশপাশের নালাও বড় করা হয়। কিন্তু এরপরও পানি থেকে আমাদের রক্ষা মিলল না। দুই দিন ধরে মেয়রের বাড়ির মতো আমাদের বাড়ির ভেতরে হাঁটুর ওপর পানি।

শুধু মেয়রের বাড়ি নয়, সোমবার বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রামের বাদুরতলা, বাকলিয়া, চান্দগাঁওসহ অনেক নিচু এলাকায় পানি জমেছে।

মেয়ের বাড়ির পানি ও চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা সম্পর্কে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, মেয়রের বাসাসহ চট্টগ্রাম নগরীর পুরো এলাকাতেই পানি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জলাবদ্ধতা নিরসনে যে প্রকল্প বাস্তবায়ন করছে তা শেষ না হওয়া পর্যন্ত জলাবদ্ধতা থাকবেই। শেষ হলে প্রকল্পের সুফল পাওয়া যাবে। কাজ শেষ হলে পানি দ্রুত নেমে যাবে।

তিনি বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে এখন চট্টগ্রামের বেশিরভাগ খাল ও নালা। কাজ করার জন্য খালগুলোতে যে মাটি দিয়ে বাঁধ দেওয়া হয়েছে সেগুলো অপসারণ করা হলে পানি কিছুটা দ্রুত নামতো। চট্টগ্রাম মূলত অপরিকল্পিত নগরায়নের জন্য জলাবদ্ধতা হচ্ছে। ১৯৯৫ সালের মাস্টারপ্ল্যান পুরোপুরি বাস্তবায়ন হলে জলাবদ্ধতার এতো দুর্ভোগ হতো না।

জলাবদ্ধতায় মানুষ কষ্টে আছে, তা কমিয়ে আনার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ। এখানে সিটি করপোরেশন কী করবে। কাজ করতে গেলেই তো টাকা লাগবে। তারপরও আমরা যা কাজ করতে পারি তা করছি। আমাদের নিজস্ব এস্কেভেটর দিয়ে মাটি তুলছি। নালা-নদর্মা পরিষ্কার করছি।

মেয়রের একান্ত সচিব (পিএস) আবুল হাশেম বলেন, মেয়র দুপুরের দিকে চট্টগ্রাম নগর ভবনের টাইগার পাস কার্যালয়ে এসেছেন।

সভা স্থগিতের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন স্কুল কমিটির পরিচলনা পর্ষদের সভা ছিল আজ। স্কুল কমিটির সদস্যরা নগরীর বিভিন্ন জায়গা থেকে আসবেন। আবার আজকে নগরীর বিভিন্ন এলাকায় পানি উঠছে। তাদের সভায় আসতে অসুবিধা হবে বিধায় সভাটি স্থগিত করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...