রবিবার, ৯ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

লোহাগাড়ায় অভিযান চালিয়ে রিয়াদ ( ২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব ৭। এ সময় ৫টি ওয়ান শুটারগান, ৩টি কার্তুজ এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

সোমবার (২০ জুন ) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবসার।

আটককৃত যুবক পদুয়ার ৩ নম্বর ওয়ার্ডের মেহের আলী মুন্সি পাড়া মো. মোজাফফরের ছেলে।

র‌্যাব সূত্র জানায়,গতকাল রোববার রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের মেহের আলী মুন্সিপাড়ায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ব্যবসায়ী রিয়াদকে গ্রেপ্তারে সক্ষম হয় র‌্যাব।

উদ্ধারকৃত ৫টি ওয়ান শুটারগান, ৩টি কার্তুজ এবং একটি সুইচ গিয়ার চাকু।

পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে বসতবাড়ির একটি টিনশেড কক্ষের ভেতরে মাটির নিচে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। রিয়াদ অস্ত্রগুলো মূলত ৩ ধরনের কাজে ব্যবহার করেন।সে একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী । মাদকদ্রব্য কেনাবেচা, প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের ভয় দেখানো ও নির্বাচন বা বিভিন্ন উপলক্ষে অস্ত্রগুলো ভাড়া দেয়া। অনেক সময় নিজেরাও ভাড়াটে হিসেবে বিভিন্ন জায়গায় যাওয়া।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...