বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

কর্ণফুলীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন: প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক নেতা রমজান আলী (৩৫) খুনের প্রধান আসামি মো. শহিদুল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুন) দিবগত রাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

তিনি বলেন, রমজান খুনের ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি শহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ দুপুর দেড়টায় সিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

তিনি বলেন, এর আগে রমজান খুনের ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন রমজানের ভাই আলমগীর। এতে শহিদুল ইসলামসহ ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৬ জুন) রাত আটটার দিকে ইছানগর এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রমজান আলী (৩৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে জানিয়েছিল পুলিশ।

নিহত রমজান ইছানগর পাথরঘাটা বাদশা ফকিরের বাড়ির বাদশা ফকিরের ছেলে। তিনি কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বুধবার কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। রমজান নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী ইসহাকের অনুসারী ছিলেন। নির্বাচনে জয়ী সাইদুল হক মেম্বরের কয়েকজন অনুসারী আজ (বৃহস্পতিবার) রাতে রমজানকে মারধর ও ছুরিকাঘাত করেন।

পরে গুরুতর আহত অবস্থায় রমজানকে উদ্ধার করে রাত ৮টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছেন পুলিশ।...

চট্টগ্রামে লায়ন্স জেলার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

লায়ন্স ইন্টার‌ন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে...

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায়...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য...

আরও পড়ুন

চট্টগ্রামে লায়ন্স জেলার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

লায়ন্স ইন্টার‌ন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।সকাল ৯টায় বর্ষবরণ উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন আশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে...

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৫ মামলায় ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার (১৫...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) শেষরাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায়...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৫ এপ্রিল) ভোর ৫টায় মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা...