বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চট্টগ্রামে টিসিবির পণ্য পাবে ৫ লাখ ৩৫ হাজার পরিবার

ডেস্ক নিউজ

সারাদেশের মতো চট্টগ্রামেও আগামী ২২ জুন নিত্যপণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে টিসিবি। কর্মসূচি চলবে ৫ জুলাই পর্যন্ত। এই কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে চট্টগ্রামে ৫ লাখ ৩৫ হাজার পরিবার পাবেন টিসিবির নিত্যপণ্য সামগ্রী।

টিসিবি থেকে জানানো হয়, এবার পণ্য তালিকায় থাকা প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুর ডাল ৬৫ টাকা ও প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা করে বিক্রি করা হবে। রোজার পর তেলসহ নিত্যপণ্যের দাম ঊর্ধমুখী হয়ে পড়লে মে মাসের মাঝামাঝি সময়ে ট্রাকে করে দেশ জুড়ে টিসিবির পণ্য বিপণন শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে টিসিবি। এখন কোরবানি ঈদের আগে আগামী ২২ জুন থেকে পূর্বের মতো ফ্যামিলি কার্ডের আওতায় সরকারি বিপণন সংস্থা (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে।

এই ব্যাপারে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ উল্লাহ মারুফ জানান, ২২ জুন থেকে চট্টগ্রামে ৫ লাখ ৩৫ হাজার পরিবার টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপণ্য সামগ্রী পাবেন। প্রতিটি ওয়ার্ডে একজন ডিলারের মাধ্যমে কার্ডধারী পরিবারগুলোর মাঝে এসব ন্যায্যমূল্যের পণ্য দেয়া হবে।

এই বিষয়ে টিসিবি চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন আহমেদ জানান, আগামি ২২ জুন থেকে টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপণ্য সামগ্রী বিক্রি শুরু হবে। বৃহত্তর চট্টগ্রামে (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) সাড়ে ৮ লাখেরও বেশি পরিবারের মাঝে ন্যায্যমূল্যের এসব পণ্য আগের নির্ধারিত মূল্যেই দেয়া হবে। তবে এবার ট্রাক সেল থাকছে না। ওয়ার্ডভিত্তিক কার্ডধারীদের মাঝে ডিলারের মাধ্যমে বিপণন ব্যবস্থার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...