সোমবার, ৩ আগস্ট ২০২৬

চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আদমজী ইপিজেডের আগুন

চট্টগ্রাম নিউজ ডটকম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড এলাকায় নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে লাগা আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।

এদিকে আগুন লাগার পর নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে।

আজ দুপুর ১২টা পর্যন্ত আগুনের তীব্রতা ও গ্যাসের সরবরাহ চলমান থাকায় কাছে যেতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

১২টার দিকে গ্যাস লাইনের গ্যাস সরবরাহ কমিয়ে ধীরে ধীরে বন্ধ করা হচ্ছে। গ্যাস সরবরাহ কমিয়ে আগুন নেভানোর কাজে গতি এনেছে ফায়ার সার্ভিস।

এদিকে কোনো গণমাধ্যমকর্মীকে আদমজী ইপিজেডে প্রবেশ করতে দিচ্ছে না বেপজা কর্তৃপক্ষ।

বেপজার জিএম আহসান কবির জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা ইপিজেডের সব শ্রমিককে নিরাপদে বের করে নিয়ে এসেছি। আগুন নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত তিনি বিস্তারিত জানাতে পারবেন না বলে ফোনটি কেটে দেন।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের ঘটনা ঘটে।

ইপিজেডের ভেতরে নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টের পাইলিংয়ের কাজ করার সময় গ্যাস লাইন ফেটে যায়। সেখান থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসকর্মীদের।

আগুনের লেলিহান এত ওপরে উঠে যে তিন কিলোমিটার দূর থেকে দেখা যায়। অনেকেই দূর থেকে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমও আগুন লাগার ভিডিও আপলোড করেছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেছেন, পাইলিংয়ের কাজ চলার সময় গ্যাস লাইন ফেটে ভয়াবহ আগুন লাগে। ঘটনার পর পর উচ্চচাপসম্পন্ন গ্যাস লাইন বন্ধ করা হয়েছে।

তবে গ্যাস সরবরাহ বন্ধের পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন কোনো ফ্যাক্টরিতে নয়, গ্যাস লাইনে লেগেছে। আমাদের ইপিজেড, হাজিগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনের ফায়ার ফাইটাররা আগুন নেভাতে কাজ করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...