শনিবার, ১৬ মে ২০২৬

উখিয়ায় বিদেশী অস্ত্র ও তাজা গুলিসহ আটক ২

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের সাথে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একটি আমেরিকান রাইফেল ও ৪৯১ রাউন্ড গুলি এবং একটি বিদেশী পিস্তল ও ৬ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১৭ জুন) উখিয়ায় অবস্থিত ৮ এপিবিএন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৫/২০ জনের একটি রোহিঙ্গা গ্রুপ ক্যাম্প ১৮ থেকে ক্যাম্প ২০ এর দিকে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে কয়েকটি দলে বিভক্ত হয়ে ক্যাম্প ১৮ এর বিভিন্ন ব্লকে অবস্থান নেয় এপিবিএন সদস্যরা। রাত ১০টার দিকে ৫/৬ জন লোক ক্যাম্প ২০ এর দিকে আসতে দেখে এপিবিএন সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় তারা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরা পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী চালিয়ে পলিথিনে মোড়ানো একটি এসল্ট রাইফেল (COLT HARTFORD, USA) এবং ৪৯১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এদিকে, এই ঘটনায় পরবর্তী শুক্রবার রাত দেড়টার দিকে ক্যাম্প ১৮ থেকে ক্যাম্প ১৫ এর ই/৬ ব্লকে ২ জন লোক পালিয়ে এসেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যাম্প ১৫ ব্লক ই/৬ এর মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ হোছন (৩০) ও ব্লক সি/১ এর মোহাম্মদ হাসেমের ছেলে জাহেদ হোসেন (৩০) কে একটি নাইন এমএম পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৬ হাজার ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গুলাগুলির ঘটনায় এই দুই জন উপস্থিত ছিলো বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। এই ঘটনায় আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ৮ এপিবিএন এর এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।বুধবার (১৩ মে) রাতে ইউনিয়নের আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।সূত্র...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় ও পেকুয়া ৫০ শয্যায় উন্নীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে।মঙ্গলবার (১২মে)অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব শুক্লা সরকার এক চিঠিতে এ তথ্য জানা...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...