সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চরম মানবিক বিপর্যয়ে সিলেট

নিজস্ব প্রতিবেদক

চরম মানবিক বিপর্যয়ে সিলেট। বন্যার পানি বেড়ে যাওয়ায় ঘরবাড়িতে আটকা পড়েছেন লাখো মানুষ।

বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বসতঘরের যেখানে হাঁটুপানি ছিল শুক্রবার দুপুরে সেই পানি গলা পর্যন্ত ছুঁয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানীর তীব্র সংকট।

জানা গেছে, গলা পর্যন্ত পানি ওঠায় আশ্রয়হীন হয়ে পড়েছেন অনেকে। দেখা দিয়েছে ত্রাণ সংকটও। ফলে সিলেটে তৈরি হয়েছে চরম মানবিক বিপর্যয়। পানি যত বাড়ছে, সংকটও তত বাড়ছে।

মাত্রাতিরিক্ত পানি ঘরে ঢুকে পড়ায় ঘরবন্দি হয়ে পড়েছেন কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের বাসিন্দারা। এসব এলাকায় আটকেপড়া মানুষকে উদ্ধারে কাজ যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

এই দুই উপজেলার বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাত থেকে তাদের অনেকেরই বসতঘরের পানি কোমর থেকে গলা ছাড়িয়েছে। তাই বাধ্য হয়ে অনেকে অবস্থান নিয়েছে ঘরের চালার ওপর। টানা বৃষ্টিপাত হওয়ায় ঘরের চালায় অবস্থান কারও তাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে। আবার আশ্রয়কেন্দ্রে যে যাবে তারও উপায় নেই। কারণ তাদের কাছে নৌকা কিংবা যাতায়াতের অন্য কোনো নৌযান নেই।

সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর শুক্রবার সকাল ৬টার তথ্য বলছে, সুরমা নদীর দুটি ও কুশিয়ারা একটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।

বানভাসিরা জানিয়েছেন, বন্যার পানি বেড়ে যাওয়ায় অনেকে বাড়িঘরে আটকা পড়েছেন। তারা এ অবস্থা থেকে উদ্ধার চান। এ ছাড়া অনেক বন্যার্ত খাবার ও পানির সংকটে সবচেয়ে বেশি পড়েছেন। ঘরে হাঁটু থেকে গলা পানি ওঠায় অনেকে আশ্রয়হীন হয়ে পড়েছেন। অনেকে ত্রাণও পাচ্ছেন না। এতে তৈরি হয়েছে চরম মানবিক বিপর্যয়। পানি যত বাড়ছে, সংকটও তত বাড়ছে।

সিলেট নগরের অন্তত ২০টি এলাকার পাশাপাশি কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, সদর, জৈন্তাপুর, কানাইঘাট ও দক্ষিণ সুরমা উপজেলার ছয় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে পানিবন্দি হয়ে পড়েছেন ১০ লাখ মানুষ।

এদিকে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯ জুন অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...