রবিবার, ৯ আগস্ট ২০২৬

আনোয়ারার

পরৈকোড়া উপ নির্বাচনে নৌকার প্রার্থী বাবুল জয়ী

জামানত হারিয়েছেন ৫ স্বতন্ত্র প্রার্থী

মোহাম্মদ রিয়াদ হোসেন

আনোয়ারার পরৈকোড়ায় উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুল বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে।

বুধবার (১৫ জুন) দিনব্যাপী চলা ভোট কেন্দ্রগুলোতে নৌকা প্রতীকের আজিজুল হক চৌধুরী ৮ হাজার ৫২০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহাম্মদ আলী (আনারস) পেয়েছেন ১১৮ ভোট।এদিকে নির্বাচনে কম ভোট পাওয়ায় ৫ স্বতন্ত্র প্রার্থীর জামানত বাতিল হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।

সরেজমিনে দেখা যায়, প্রতি কেন্দ্রে নৌকার প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুলের এজেন্ট থাকলেও সকাল থেকে দেখা মিলেনি ৫ স্বতন্ত্র প্রার্থী মো. আলী চৌধুরী (আনারস), নাজিম উদ্দীন সুজন (মোটরসাইকেল), হাসান জিয়াউল ইসলাম চৌধুরী (ঘোড়া), শেখ মো. নাজিম উদ্দীন (টেলিফোন), আবদুল মালেক মানিকের (চশমা) এজেন্টদের।

এছাড়াও সকাল থেকে দু’য়েকটি কেন্দ্রে অল্পসংখ্যক ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও ঘণ্টাখানেক পর প্রায় প্রতিটা কেন্দ্র ফাঁকা হয়ে যায়।

প্রিজাইডিং অফিসাররা জানান, নৌকা প্রতীকের প্রার্থী ছাড়া আর কোন প্রার্থীর এজেন্ট ছিল না।

উল্লেখ্য, গত ৬ মার্চ পরৈকোড়া ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ ইন্তেকাল করলে এ ইউনিয়নে গত ২৫ মে নির্বাচন কমিশন নতুন তপশীল ঘোষণা করেন। তফশিল অনুযায়ী গতকাল বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...