বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নগদে’র টাকা আত্মসাতের অভিযোগে শাখা ডিস্টিবিউশন ম্যানেজার আটক

রায়হান ইসলাম, রাউজান প্রতিনিধি

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা (অর্থ আদান-প্রদানের পরিসেবা) নগদ এর ডিস্টিবিউশন ম্যানেজারের বিরুদ্ধে ১২ লাখ ১৩ হাজার ৮’শ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ জুন) দুপুরে অভিযুক্ত মো. ইব্রাহিম (২৯) কে চট্টগ্রাম আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে চৌমুহনী বাজার থেকে তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের নুর আহম্মদ চেয়ারম্যান বাড়ির আবদুস সালামের পুত্র ও নগদ’র রাঙ্গুনিয়া শাখা অফিসের ডিস্টিবিউশন ম্যানেজার।

এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ জুন) নগদ’র রাঙ্গুনিয়া অফিসের ডিএসও’দের কাছ থেকে ১২ লাখ ১৩ হাজার ৮শ’ টাকার হিসাব বুঝে নিয়ে রাউজান নোয়াপাড়া অফিসে টাকা জমা না করে আত্মগোপনে চলে যায়। মোবাইল ফোনও বন্ধ রাখেন। পরে প্রতারণামূলক অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত মঙ্গলবার রাউজান থানায় এজাহার দায়ের করেন ডিউস্টিবিউশন পরিচালক (রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি ও কাপ্তাই থানা) মো. সাহিনুর ইসলাম। এরপর উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিউস্টিবিউশন পরিচালক মো. সাহিনুর ইসালাম বলেন, নগদ’র ১২ লাখ ১৩ হাজার ৮শ’ টাকা নিয়ে আত্মগোপনে চলে যান ডিস্টিবিউশন ম্যানেজার ইব্রাহিম। পরে তার সঙ্গে যোগাযোগ করে কথাবার্তায় গড়মিল পরিলক্ষিত হওয়ার বিষয়ে প্রতিষ্ঠানের এম.ডি মহোদয়কে অবহিত পূর্বক থানায় এজাহার দায়ের করি।

এই প্রসঙ্গে মামলার তদন্তকারী অফিসার উপ পরিদশক খোরশেদ আলম বলেন, ‘নগদ নামে একটি প্রতিষ্ঠানের ডিস্টিবিউশন ম্যানেজার ১২ লাখ ১৩ হাজার ৮শ’ টাকা প্রতারণামূলক অর্থ আত্মসাতের অভিযোগ এনে থানায় এজাহার দিলে মামলা রুজু করা হয়। মামলার তদন্ত চলমান আছে; আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

আরও পড়ুন

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...