মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

উৎসবমুখর পরিবেশে চন্দ্রঘোনা ইউপিতে ভোটগ্রহণ চলছে

ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধিঃ

উৎসবমুখর পরিবেশ, বিপুল সংখ্যক মহিলা ভোটার উপস্থিতি এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার (১৫ জুন) রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ টি কেন্দ্রে ভোট গ্রহন চলছে। সকাল ৮ টা হতে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে এই ইউনিয়নে ভোট গ্রহন হচ্ছে।

সকাল ৮ টা ১০ মিনিটে মিশন এলাকার বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে গিয়ে দেখা যায় বিপুল সংখ্যক ভোটার সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেবার জন্য। এইসময় এই কেন্দ্রে মহিলা ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই কেন্দ্রে ভোট দিতে আসা ৮০ বছর বয়সী অসুস্থ সুলতান আহমদ তাঁর পরিবারের সদস্যদের সহায়তায় ভোট দিতে আসেন। তিনি জানান, এই বয়সে অনেকগুলো সিঁড়ি বেয়ে এসে ভোট দিতে পেরে খুব আনন্দ লাগছে। এই কেন্দ্রে ভোট দিতে আসা ৮৫ বছর বয়সী উদা খিয়াং জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রের প্রিসাডিং অফিসার নিরালা চাকমা জানান, ৮ টা ৩৫ মিনিট পর্যন্ত ৩ টি বুথে ৪৫ টি ভোট পড়েছে।

সকাল ৯ টায় কেপিএম স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায় এইখানেও ভোটার উপস্থিতি সন্তোষজনক। এই কেপিএম স্কুলে আলাদা আলাদা কক্ষে ৫ নং, ৭ নং ও ৮ নং ওয়ার্ডের ভোট গ্রহন করা হচ্ছে।

এই স্কুলে ভোট দিতে আসা শারীরিক প্রতিবন্ধী মোঃ সেলিম ও মোঃ বেলাল এবং ৮০ বছর বয়সী আবুল কালামও জানান, তাঁরা ভোট দিতে পেরে খুশী।

সকাল ৯ টা ৪৫ মিনিটে রেশম গবেষণা কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা ভোটার সকাল ৮ টা হতে দাঁড়িয়ে আছে ভোট দেবার জন্য। এইসময় বেশ কয়েকজন ভোটার অভিযোগ করেন ভোট গ্রহন কার্যক্রম ধীরগতি হচ্ছে। এই বিষয়ে জানতে চাওয়া হলে এই কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার সোশেল চাকমা জানান, অনেক বয়স্ক ভোটার কিভাবে ইভিএম পদ্ধতিতে ভোট দিবে সেই বিষয়ে অবগন না। তাই ভোটগ্রহনকারী কর্মকর্তারা তাদেরকে এই বিষয়ে শিখিয়ে দিচ্ছেন। যার ফলে একটু দেরী হচ্ছে। এই কেন্দ্রে ভোট দিতে আসা বয়স্ক মকসুদা বেগম, রীনা তনচংগ্যা জানান, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অবশেষে ভোট দিতে পেরে আনন্দ লাগছে।

সকাল সাড়ে ১০ টায় বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় এইখানেও বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এইসময় শারীরিকভাবে অসুস্থ ৭০ বছর বয়সী সুবল মল্লিককে তাঁর পরিবারের সদস্যরা কোলে করে নিয়ে আসছেন ভোট দেবার জন্য।
এই কেন্দ্রে কথা হয় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আকতার হোসেন এর সাথে। তিনি জানান, শান্তিপূর্ণভাবে কোন রকম অপ্রিতীকর ঘটনা ছাড়া ভোট গ্রহন চলছে।

বেলা ১১ টায় কেআরসি উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় এইখানে ভোটার উপস্থিতি কম। কারন জানতে চাওয়া হলে অনেকে বলেন, অনেক ভোটার চাকরিজনিত কারনে অন্যত্র বদলি হয়ে গেছেন এবং মহিলা ভোটাররা হয়তো দুপুরের পর আসবেন।

চন্দ্রঘোনা ইউনিয়ন এর বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায় প্রতিটি কেন্দ্রে ১৭ জন আনসার সদস্য, ৫ জন পুলিশ সদস্য কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পুলিশ ও বিজিবির একাধিক টিম টহলে রয়েছেন।

এর আগে সকাল ৮ টা ৪৫ মিনিটে কেপিএম স্কুল কেন্দ্রের বাহিরে কথা হয়, আওয়ামী লীগের মনোনিত নৌকা মার্কার প্রার্থী আকতার হোসেন মিলন এর সাথে। তিনি এই প্রতিবেদকের কাছে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সকাল ৯ টায় কেপিএম স্কুল কেন্দ্র পরিদর্শন করতে আসা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী বিপ্লব মারমা জানান, যদি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আমি জয়ী হবো।

কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার জানান, এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ১ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছেন। এইছাড়া আচরণবিধীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসাবে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রচার প্রচারনার দিন হতে দায়িত্ব পালন করছেন। তিনি আরোও জানান, অতন্ত্য সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন চলছে।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, এই ইউনিয়ন চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ২১ জন প্রতিদ্বন্ধিতা করছেন। ইতিমধ্যে ২ জন ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
এই ইউনিয়নে ভোট ভোটার ১০ হাজার ১শত ৬০ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪ শত ৮৮ এবং মহিলা ভোটার ৪ হাজার ৬ শত ৭২ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...