রবিবার, ৯ আগস্ট ২০২৬

“আমার গাড়ি নিরাপদ” অ্যাপসে খুঁজে পেল সিএনজি যাত্রী শুক্কুরের শখের ফোনটি

সবুজ অরণ্য, নিজস্ব প্রতিবেদক।

আব্দুর শুক্কুর। পেশায় একজন ভ্রাম্যমান ফল বিক্রেতা। প্রতিদিন নগরীর বিভিন্ন স্থানে মৌসুমি ফল বিক্রির আয় দিয়ে সংসার চলে তাঁর। 

মৌসুমি ফলের ভ্রাম্যমাণ ব্যবসা দিয়ে জীবিকা নির্বাহ করলেও গতকাল দুপুরে শখের ফোনটা হারিয়ে যেন কিছুটা ছন্দপতন ঘটে। 

ব্যবসার কাজে সিএনজি করে নগরীর অক্সিজেন মোড় থেকে মুরাদপুর এসে তাড়াহুড়ো করে নামতে গিয়ে সিএনজির সিটেই থেকে যায় তাঁর শখের স্মার্ট ফোনটি। যখন মোবাইলের কথা মনে পড়ে তখন গাড়িটি অন্য পথে যাত্রীর সন্ধানে।

নিজের শখের মোবাইলটি অনেক খোঁজাখুজির পর না পেয়ে নিরুপায় হয়ে আব্দুর শুক্কুর বিষয়টি সোমবার দুপুরে নগরীর কাজীর দেউরী রেডিসন গোল চত্ত্বরে দায়িত্বপালনকারী ট্রাফিক সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারিকে জানায়।

শুরু হয় নাগরিক সেবার কর্মযজ্ঞ। সার্জেন্ট সাইফুল ইসলাম’র নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) ফুটেজ পর্যলোচনা। সনাক্ত হয়

চট্ট-মেট্রো থ-১২-৮৬৫৪ সিরিয়ালের সিএনজি অটোরিকশাটি।

সিএনজি অটোরিকশা সনাক্ত হওয়ার পর থেকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন. এম নাসির উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) অনিল বিকাশ চাকমা ও ট্রাফিক কনেষ্টেবল শাহীন’র সহযোগীতায় “আমার গাড়ি নিরাপদ” অ্যাপসের ডাটাবেজ পর্যবেক্ষনে পুরো টিম সক্ষম হয় সিএনজি অটোরিকশা মালিক এবং চালককে খুঁজে বের করতে।

ট্রাফিক-দক্ষিণ টিমের মুখে বিজয়ের হাসি। সফল এই আয়োজনে

উদ্ধার হয় আব্দুর শুক্কুর’র হারিয়ে যাওয়া শখের স্মার্ট ফোনটি।

সোমবার (১৩ জুন’২২) সন্ধ্যায় মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে আব্দুর শুক্কুর’র হাতে তুলে দেয়া হয় তাঁর স্মার্ট ফোনটি। ফোনটি হাতে নিয়ে শুক্কুরের দু’চোখে জল ছলছল করা হাসিই বলে দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (ট্রাফিক-দক্ষিণ) টিমের প্রতি তাঁর কৃতজ্ঞতার ভাষা।

উল্লেখ্য, চলতি বছরের ৪ জানুয়ারি নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগের আওতায় রেজিস্ট্রেশনকৃত গাড়িতে কিউআর কোড সম্বলিত স্টিকার লাগানোর কার্যক্রমের উদ্বোধন করেছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

একই স্থানে (২০ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে ‘আমার গাড়ি নিরাপদ’ ধারাবাহিকভাবে রেজিস্ট্রেশনের

আওতায় সিএনজি অটোরিকশায় কিউআর কোড সম্বলিত স্টিকার লাগানো ও চালকদের কিউআর কোড সম্বলিত আইডি কার্ড বিতরণ করেছিলেন ডিসি ট্রাফিক (উত্তর) জয়নুল আবেদীন। এ সময় চালকদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়।

বিআরটিএ সূত্রে জানা যায়, নগরীতে সাড়ে ১৩ হাজার সিএনজি অটোরিকশা আছে। চালক ও মালিকের আলাদা আলাদা রেজিস্ট্রেশন করা হয়েছে।

মালিকের যে রেজিস্ট্রেশন করা হয়েছে, সেখানে সিএনজি অটোরিশকার মালিকের নাম ও নম্বরসহ বিস্তারিত তথ্য রয়েছে।আর চালকের রেজিস্ট্রেশনে চালকের নামসহ বিস্তারিত তথ্য রয়েছে। মালিকের তথ্য নিয়ে কিউআর কোড সম্বলিত স্টিকার সিএনজি অটোরিকশার সামনে গ্লাসে লাগানো দৃশ্যমান থাকে। আর চালকেরা সিএনজি অটোরিকশা চালানোর সময় যাত্রী বসার আসনের সামনে গ্রিলে কিউআর কোড সম্বলিত আইডি কার্ড ঝুলিয়ে রাখা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

আরও পড়ুন

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রবিবার (৯ আগস্ট) বেলা ১১টার...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...