কক্সবাজার হোটেল মোটেল জোন এলাকা থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৮ জুয়াড়িকে আটক করেছে র্যাবের সদস্যরা। আটকের মধ্য রয়েছে জুয়াড়ির মুলহোতা কক্সবাজার নুনিয়াছড়া এলাকার আলমগীর হোসেন মুন্নাও।
সোমবার (১৩জুন ) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার লাইট হাউসে একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আলমগীর হোসেন মুন্না, নবী সুলতান, কবির আহমদ, শামীম আহমেদ, কামাল উদ্দিন, কাজি রাসেল আহমেদ নোবেল, মোহাম্মদ নুর ও রবিউল হোসেন। তাদের মধ্যে মুন্না ও নোবেল স্বেচ্ছাসেবকলীগ নেতা।

বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৫ উপ অধিনায়ক মঞ্জুর মেহেদী।
তিনি জানান, দীর্ঘদিন ধরে হোটেল মোটেল জোনে একটি চক্র বড় বড় জুয়ার আসর বসে থাকেন।পরে এটা জানতে পেরে গোয়েন্দা নজরদারিতে রেখে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে নগদ প্রায় ১২ লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
প্রশাসনের একটি সুত্রে জানা গেছে- হোটেল মোটেল জোন এলাকায় জুয়ার আসর গুলো পরিচালনা করে থাকে আলমগীর মুন্না। মুন্নাকে অর্থ দিয়ে সহযোগিতা করে শহরের তিনজন রাজনৈতিক ব্যক্তি। মুন্না এসব নেতাদের টাকা গুলো নিয়ে বিভিন্ন জুয়াড়িদের সুদের মাধ্যমে পুজিঁ হিসেবে ব্যবহার করেন। এতে অর্থ যোগানদাতা নেতাদের এবং মুন্নার লাভ হয়ে থাকে। এভাবে বহুবছর ধরে জুয়াড়িদের সুদের টাকা দিয়ে জুয়ার আসর বসিয়ে যাচ্ছে আলমগীর মুন্না।
