বান্দরবান জেলার কুলহালং ইউনিয়ন ৬নং ওয়ার্ড মিনঝিড়ি পাড়া থেকে ভদন্ত নন্দ বংশ মহাথের (৭৪) নামে একজন বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নন্দ বংশ মহাথেরো রোয়াংছড়ি উপজেলা আলেক্ষ্যং ইউনিয়নের শীলবান্দা গ্রামের মৃত মংহ্লাচিং মার্মা”র ছেলে।
আজ (১২ জুন) রবিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মার্মা জানান স্থানীয়রা খবর দিলে। তিনি পুলিশকে বিষয়টি জানান।
এদিকে ভান্তের ছোট ভাই ক্যজাইন প্রু (৫৫) জানান ৯বছর থেকেই তার বড়ভাই শ্রামণ্য দীক্ষা নেন। ২০বছর বয়সে ভিক্ষুত্ব লাভ করেন। ভান্তের বর্তমান বয়স ৭৪ বছর। শুধু ভান্তে হিসেবেই ৫৪বছর কাটিয়েছেন।
বর্তমান বান্দরবান সদর উপজেলা কুহালং ইউনিয়নের ৬নং ওয়ার্ড মিনঝিড়ি পাড়া গ্রামের বৌদ্ধ বিহারে ১৩ বছর ধরে আছেন বলে জানিয়েছেন স্থানীয় বসবাসকারী অধিবাসীরা।
ভান্তের শিষ্য উত্তরা ভিক্ষু বলেন তিনি সীমা ঘরে ঘুমিয়ে ছিলেন, ভান্তে বিহারের উপরেই সবসময় একা ঘুমান।
তিনি জানান ভোরে বন্দনা করার পর সোয়েং খাওয়ার জন্য তৈরী করার সময় মেখ্যাই চিং মার্মা (১২) পিতা সাপ্রু অং মার্মা ফুল তুলার জন্য গেলে ভান্তেকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে এসে দেখেন ভান্তে রশিতে ঝুলন্ত অবস্থায় আছেন। তখন স্থানীয়দেরকে খবর জানালে তারা চেয়াম্যান মংপু মার্মাকে অবহিত করে।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান ঘটনা চেয়ারম্যান মংপু মার্মা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তেরী করে ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
