সোমবার, ১০ আগস্ট ২০২৬

প্রকাশ্যে ওমর সানিকে গুলি করার হুমকি জায়েদ খানের!

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার সুপারস্টার নায়ক ওমর সানি। বহু হিট ছবি উপহার দেয়া এই নায়ক প্রায় সময়ই সামাজিক সমস্যায় থাকা মানুষের পাশে দাঁড়ান। তবে অভিনয়ে খুব বেশি একটা নিয়মিত নেই এখন তিনি।

অন্যদিকে চিত্রনায়ক জায়েদ খান। নামে মাত্র কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারন সম্পাদক। জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ নামে একটি সিনেমায় একসঙ্গে কাজও করছেন তারা।

তবে এবার সিনেমার গল্পে নয় বাস্তবেই অভিযোগ উঠলো চিত্রনায়ক জায়েদ খানের নামে। তিনি খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে ওমর সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দিয়েছেন।

শুক্রবার (১০ জুন) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমের কাছে স্বীকার করে একাধিক সূত্র।

এই ঘটনা ঘটার সময় তখন চলচ্চিত্র অভিনয়শিল্পীদের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। তাদের সামনেই এই ঘটনা ঘটেছে। কিন্তু জায়েদ খান এ ঘটনাকে মিথ্যা বলে দাবি করে উড়িয়ে দিয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন চলচ্চিত্রশিল্পী নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে শনিবার ১১ জুন বলেন, ‘আমরা যত দূর জানি, চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে নাকি জায়েদ খান খারাপ আচরণ করেছেন। এটা নিয়ে জায়েদের ওপর আগে থেকেই ওমর সানী ভীষণ বিরক্ত ছিল।’

তারা আরও বলেন, ‘এমনকি খারাপ ব্যবহার করার কারণে খল অভিনেতা ডিপজলের কাছে বিচারও দিয়েছিল। তখন নাকি ডিপজল বলেছিলেন, ‘থাক, বাদ দাও। মারামারি করার দরকার নাই। সামনে জায়েদ আর মৌসুমীকে কোনো ডিস্টার্ব করবে না। মৌসুমীর কাছেও যাবে না।’

তবে এ নিয়ে জল আরও ঘোলা হয়েছে। ডিপজলের সেই অনুষ্ঠানে ওমর সানি প্রবেশ করেই নাকি জায়েদ খানের গালে চড় মারেন।

এরপরেই নাকি জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে ওমর সানিকে গুলি করার হুমকি দেন। তবে এ বিষয়ে তাদের উভয়ের কারও মন্তব্য এখনও পাওয়া যায়নি। কিন্তু একাধিক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...