শনিবার, ১৬ মে ২০২৬

বান্দরবানে

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অ-১৭) এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অ-১৭) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুন) সকালে বান্দরবান জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র মো.ইসলাম বেবি,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন,রোয়াংছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.ফখরুল ইসলাম,জেলা ক্রীড়া অফিসার মো.মাইন উদ্দিন মিলকিসহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,বান্দরবানের মানুষ অত্যন্ত ক্রীড়ামোদী।ক্রীড়ার প্রতি তাদের এই ভালোবাসার মনোভাব প্রশংসনীয়।এসময় তিনি এই টুর্নামেন্টের পাশাপাশি বান্দরবান জেলার ক্রীড়াঙ্গণের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বয়স ভিত্তিক এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি করবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন।উদ্বোধনী দিনের বালক ও বালিকা দুটি খেলা অনুষ্ঠিত হয়।এতে দিনের প্রথম খেলায় আলীকদম উপজেলার বালিকা দল রোয়াংছড়ি উপজেলার বালিকা দলকে ৫-০ গোলে পরাজিত করে। খেলায় আলীকদম এর খেলোয়াড় টুম্পা (জার্সি নং ৮) ৩ টি গোল করে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন।আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির শিক্ষার্থী টুম্পা এবারের টুর্নামেন্টে প্রথম হ্যাট্রিক গোলদাতা। অন্যদিকে বালক বিভাগে আলীকদম উপজেলা ২-১ গোলে রোয়াংছড়ি উপজেলা কে পরাজিত করে।খেলায় আলীকদম এর মো.সাইমুন (জার্সি নং ৭) ১ গোল করে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন।সে আলীকদমের মৈত্রী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা প্রিমিয়ার লীগের সাবেক কৃতী ফুটবলার মাহফুজুর রশীদ বাচ্চু।উল্লেখ্য,বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত এই টুর্নামেন্টে সহযোগিতা করছে বান্দরবান জেলা ক্রীড়া অফিস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

লামার ইট ভাটার মাটিবাহী ডাম্পার চাপায় যুবকের মৃত্যু

বান্দরবান জেলার লামা উপজেলায় ইটভাটার মাটি বাহী ডাম্পার গাড়ির চাপায় মো.সাইফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ মে) ভোর রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের...

ঘুমধুমে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এবার উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস...